1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

‘জওয়ান’র আগাম ঝলকে দুর্ধর্ষ শাহরুখ

  • সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে

‘জওয়ান’র আগাম ঝলকে দুর্ধর্ষ শাহরুখ

বছরের শুরুতেই রাজকীয় প্রত্যাবর্তন করেন বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘ চার বছর বিরতির পর ‘পাঠান’ ছবি দিয়ে বক্স অফিসে বাজিমাত করেন। এরপর থেকেই ভক্তদের অপেক্ষার পালা বাড়ে ‘জওয়ান’র জন্য। ধারণা করা হচ্ছে, ‘পাঠান’র মতো বক্স অফিসে ঝড় তুলবে ‘জওয়ান’ও। তেমনটাই আভাস মিলল ‘জওয়ান’র আগাম ঝলক তথা প্রিভিউতে।

আজ (সোমবার) এই ছবির আগাম ঝলক প্রকাশ করা হবে, এ খবর আগেই জানানো হয়েছিল। অপেক্ষায় ছিলেন শাহরুখ অনুরাগীরা। সকাল সাড়ে দশটায় হলো সেই অপেক্ষার অবসান। প্রকাশ্যে এলো ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ।

পুরো সময় জুড়ে শাহরুখকে একাধিক রূপে দেখা গিয়েছে। কখনো তিনি রয়েছেন সেনার বেশে, কখনো আবার লাল শার্ট পরে রোমান্টিক মেজাজে। তবে আধা মুখোশ পরে বলিউড বাদশা ক্যামেরার সামনে তীক্ষ্ম চাহনি দিতেই কেল্লাফতে। অবশ্য শাহরুখের ছবি মানেই ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত’। ব্যান্ডেজ খুলেই নিজের ন্যাড়া লুকে চমকে দেন কিং খান। এ সময় তার মুখে সংলাপ ছিল, ‘আমি যখন ভিলেন হই তখন আমার সামনে কোনো নায়ক টিকতে পারে না।’

অল্প সময়ের ঝলকে দেখা গেছে ছবির প্রধান নায়িকা নয়নতারাকে। ভিলেন চরিত্রে বিজয় সেতুপতিকেও দেখা গেছে খুনে মেজাজে। অতিথি চরিত্রে থাকবেন দীপিকা পাড়ুকোন। লাল শাড়িতে বৃষ্টিতে ভিজে গুণ্ডাদের শায়েস্তা করতে দেখা গেছে তাকে। এছাড়াও দেখা গেছে প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকাকে।

আগামী ৭ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘জওয়ান’। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি ছবিটি। পরিচালনায় রয়েছেন জনপ্রিয় তামিল নির্মাতা অ্যাটলি কুমার।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews