1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আফগান স্পিন অ্যাটাক দুনিয়ার সেরা: পোথাস

  • সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে

আফগান স্পিন অ্যাটাক দুনিয়ার সেরা: পোথাস

রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবী আফগানিস্তানের এই তিন স্পিনার বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার। বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটারদের এই স্পিনারদের সামলাতে হিমশিম খেতে হয়। রশিদদের সমীহের চোখে দেখছেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসও।

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডের আগেরদিন আজ (সোমবার) দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন পোথাস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে এই আফ্রিকান কোচ জানালেন আফগান স্পিনারদের রাজত্বের কথা। পোথাস বলছিলেন, ‘সত্যি বলতে আফগানিস্তানের স্পিন অ্যাটাক দুনিয়ার সেরা।’

আফগানিস্তানের স্পিনারদের কাছে দুই ম্যাচেই অসহায় আত্মসমর্পণ করেছেন লিটন-শান্তরা। বিশেষ করে মুজিব-উর-রহমান এবং রশিদ খানের বলে যেন কিছুই করার ছিল না কারোরই। এই দুই স্পিনার মিলে নিয়েছেন ৯ উইকেট। আরেক স্পিনার মোহাম্মদ নবীও দুই ম্যাচে পেয়েছেন দুই উইকেট।

টি-টোয়েন্টি দলের চট্টগ্রামের অনুশীলনে তাই বাড়তি নজর ছিলো স্পিনের দিকে। ব্যাটারদের সাথে স্পিন নিয়েই কাজ করেছেন নিক পোথাস। আফগান স্পিনারদের কীভাবে সামাল দেওয়া যায় সেটাও দেখিয়ে দিয়েছেন এই ট্যাকটিশিয়ান। রনিকে বোঝানোর জন্য পোথাসক বলছিলেন, ‘রশিদ, মুজিব কিংবা জাদেজা সোজা বল করে। ওদের ভেতরে আসা বলটাই ভয়ংকর। সামনের পা সরিয়ে পুরো ব্যাট নিয়ে খেলাটাই তাই নিরাপদ। তাতে লেগ বিফোরও এড়ানো সম্ভব হবে।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারলেও দলের আবহে হেরফের হচ্ছে না। দলের সকল খেলোয়াড়ই পেশাদার এমনটি মনে করেন পোথাস। এছাড়া বাংলাদেশ দুর্দান্ত এক দল খেলোয়াড়, যে কারণে শেষ ম্যাচ সব প্রস্তুতিই আছে টাইগার ক্রিকেটারদের।

পোথাস বলছিলেন, ‘আমরা পেশাদার খেলোয়াড়দের নিয়ে কথা বলছি। এই ছেলেরা খুবই পেশাদার তাদের কাজ নিয়ে। আমাদেরকে খুব বেশি তাতিয়ে দেওয়ার দরকার নেই। তারা সব সময়ই প্রস্তুত। এরা দুর্দান্ত এক দল খেলোয়াড়।’

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews