চাঁপাইনবাবগঞ্জে দুইদিন আগে যোগদানকৃত পুলিশ সুপার সাংবাদিকদের সাথে পরিচিতি সভায় বলেন চাঁপাইনবাবগঞ্জের মানুষ শান্তিতে ঘুমাবে-জেগে থাকবে পুলিশ। তিনি আরও বলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ মহাসড়কে কোন হেলপার ট্রাক কিংবা বাস চালালে ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক ও কিশোর গ্যাং নির্মূল,অবৈধ যান চলাচল বন্ধে ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি ।
শনিবার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুম চাঁপাইনবাবগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি সভায় এসব কথা বলেন পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম সেবা
এ সময় জেলা পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন। সাংবাদিকরা সড়কে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বন্ধ,সন্ত্রাস,কিশোর গ্যাং ও মাদক নির্মূল বিষয়সহ বিভিন্ন তথ্য বক্তব্য তুলে ধরলে নতুন যোগদানকৃত পুলিশ সুপার ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।

Leave a Reply