1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পাঁচ দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

  • শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে

পাঁচ দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

ইতালি, মালয়েশিয়া, মিশর, ভিয়েতনাম ও ইথিওপিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৩ জন রাষ্ট্রদূত রদবদল এবং ২ জন নতুন নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইতালিতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন মো. মনিরুল ইসলাম। তিনি বর্তমানে মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত।

বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১০ম ব্যাচের কূটনীতিক মো. মনিরুল ইসলাম এর আগে মরক্কো ও ইথিওপিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি সিঙ্গাপুর, ব্রুনাই, মাদ্রিদ, বেইজিং, অটোয়া এবং ব্রাসিলিয়ায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে ছিলেন।

মালয়েশিয়ায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ইতালিতে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত মো. শামীম আহসান। তিনি এই পদে রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১১তম ব্যাচের কূটনীতিক মো. শামীম আহসান কর্মজীবনে নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এবং নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি কুয়েত, দোহা, নাইরোবি, রোম এবং ওয়াশিংটন ডিসির বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে ছিলেন।

মিশরে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন সামিনা নাজ। বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের এ কূটনীতিক বর্তমানে ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত। এর আগে তিনি মুম্বাইয়ে ডেপুটি হাইকমিশনার, নয়াদিল্লিতে বাংলাদেশ মিশন এবং নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

ভিয়েতনামে নতুন রাষ্ট্রদূত হচ্ছেন টরন্টোতে বাংলাদেশের বর্তমান কনসাল জেনারেল মো. লুৎফর রহমান। বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৭তম ব্যাচের এ কর্মকর্তা মুম্বাইয়ে ডেপুটি হাইকমিশনার এবং হ্যানয়, করাচি, রিয়াদ এবং রাবাতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

ইথিওপিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন সিকদার বদিরুজ্জামান। তিনি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ এবং সিআইএস উইং-এর মহাপরিচালক। বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৭তম ব্যাচের এ কূটনীতিক কর্মজীবনে দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল এবং হংকং, নয়াদিল্লি, রিয়াদ ও ম্যানিলায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews