1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ধ্বংসযজ্ঞ শেষে জেনিন ছাড়ল ইসরায়েলি সেনারা

  • বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে

ধ্বংসযজ্ঞ শেষে জেনিন ছাড়ল ইসরায়েলি সেনারা

ভারী অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে ধ্বংসযজ্ঞ শেষে ফিলিস্তিনের জেনিন শহর ছেড়ে গেছে ইসরায়েলি সেনারা। এক কিলোমিটারের কম জায়গাজুড়ে তৈরি জেনিন শরণার্থী শিবিরে ১৪ হাজারেরও বেশি মানুষ বসবাস করতেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার মধ্যরাতে ১২ ফিলিস্তিনিকে ও ধ্বংসযজ্ঞ শেষে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির ছেড়ে চলে গেছে দখলদার ইসরায়েলি সেনারা।

বার্তাসংস্থা রয়টার্সকে দু’জন প্রত্যক্ষদর্শী জানান, তারা দেখতে পান রাতের আঁধারে ইসরায়েলি সেনাদের বহর জেনিন ছেড়ে চলে যাচ্ছে। যার মাধ্যমে তাদের কথিত সন্ত্রাসবিরোধী অভিযান শেষ হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।

এদিকে, সেনারা জেনিন ছাড়ার সময় ইসরায়েলকে লক্ষ্য করে গাজা উপত্যকা থেকে পাঁচটি রকেট ছোঁড়া হয়। তবে পাঁচটি রকেটের সবগুলোই ধ্বংস করার দাবি করেছে তেল আবিব। ইসরায়েলকে লক্ষ্য করে কারা রকেট ছুঁড়েছে সেটি এখনও নিশ্চিত নয়।

এর আগে গত সোমবার ভারী অস্ত্রসস্ত্রসহ ১ হাজারের বেশি সেনা শহরটিতে আসে। এরপর ড্রোন হামলার মাধ্যমে শুরু হয় তাদের ধ্বংসযজ্ঞ। এতে ইসরায়েলিদের হামলায় যে ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে অন্তত পাঁচজন সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা। আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন। এছাড়াও ফিলিস্তিনিদের হামলায় নিহত হয়েছেন এক ইসরায়েলি সেনা।

ইসরায়েল সেনাবাহিনী দাবি করেছিল, জেনিনে বিপুল অস্ত্র মজুদ করেছে ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধারা। যা তাদের নিরাপত্তার জন্য হুমকি। আর এ হুমকি মোকাবিলায় জেনিনের শরণার্থী শিবিরে জঙ্গি অবকাঠামো ধ্বংস করতে অভিযান চালিয়েছে তারা।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews