1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মার্টিনেজের সাক্ষাৎ না পেয়ে হতাশ জামালরা

  • মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে

মার্টিনেজের সাক্ষাৎ না পেয়ে হতাশ জামালরা

আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা নিজের চোখে দেখবেন বলেই হয়তো ঢাকায় আসতে চেয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে আসার পর কী দেখলেন এমিলিয়ানো মার্টিনেজ? সেই উন্মাদনার কিছুই না। মার্টিনেজকে যে দেখার সুযোগই পেলেন না সাধারণ মানুষ।

সোমবার ভোরে ঢাকায় পৌঁছানোর পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কালো কাচের গাড়িতে বসে এমিলিয়ানো মার্টিনেজ যোগ দেন একটি বেসরকারি কোম্পানির অনুষ্ঠানে। অনেক চেষ্টা করলেও কালো কাচের আড়াল থেকে এমিলিয়ানো মার্টিনেজকে যে ভালোমতো দেখতেই পেলেন না সাধারণ দর্শকরা।

যে তালিকায় আছেন বাংলাদেশের ফুটবলাররাও। মার্টিনেজ ঢাকা ছাড়ার পর গণমাধ্যমে এই বিষয়ে নিজের হতাশা প্রকাশ করে বাংলাদেশ দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো বলেন, দেখা হলে কিছু টিপস নিতাম। বাংলাদেশে এলো দেখা হলো না। আর কখনো দেখা হবে কি না তাও জানি না। ফেডারেশনের মাধ্যমে আসলে বা ফেডারেশনে যোগাযোগ করলে হয়তো আমরা ফুটবলাররা সুযোগ পেতাম দেখা করার।

বাংলাদেশ ফুটবল দলে অধিনায়ক জামাল ভূঁইয়া বিমানবন্দরে অপেক্ষা করেও মার্টিনেজের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাননি। ফুটবল ফেডারেশন কিংবা কোনো ফুটবল তারকা না থাকায় এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সপরিবারে মার্টিনেজের সঙ্গে সময় কাটিয়েছেন। এ নিয়ে নানা মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

অনেক তারকা সাবেক ফুটবলার আর্জেন্টিনার সমর্থক হয়েও মার্টিনেজকে দেখার আমন্ত্রণ পাননি। যদিও এই বিষয়ে মার্টিনেজকে বাংলাদেশে আনা প্রতিষ্ঠানটির দাবি, সময় স্বল্পতার কারণে কোনো বড় অনুষ্ঠান করা সম্ভব হয়নি।

নেটিজেনদের মতে, মার্টিনেজের এই সফর একটা শূন্যতার অনুভূতি ছাড়া আর কিছুই নয়। নির্বাচিত কিছু মানুষ ছাড়া ঢাকায় এমিলিয়ানো মার্টিনেজের এই সফরের কোনো স্মৃতিই থাকল না।

অনলাইন ডেস্কঃ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews