1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রেমের টানে ৪ সন্তানসহ ভারতে পাকিস্তানি নারী, শেষে গ্রেপ্তার

  • সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে

প্রেমের টানে ৪ সন্তানসহ ভারতে পাকিস্তানি নারী, শেষে গ্রেপ্তার

প্রেমের টানে চার সন্তান নিয়ে অবৈধভাবে ভারতে এসে বসবাস করা এক পাকিস্তানি নারী ও তার সঙ্গী ভারতীয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের নয়দা শহরের একটি বাসা থেকে সন্তানসহ ওই নারী ও তাকে আশ্রয় দেওয়া ভারতীয় যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে নয়দা পুলিশের ডেপুটি কমিশনার সাদ মিঞা খান জানান জানান, অনলাইন গেম পাবজি খেলার সূত্রে নয়ডানিবাসী ওই যুবকের সঙ্গে পরিচয় ঘটে ওই ২৮ বছর বয়সী ওই পাকিস্তানি নারীর। তারপর অনলাইনে ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্টতা বাড়তে থাকে এবং এক পর্যায়ে চার সন্তানকে নিয়ে পাকিস্তান থেকে নেপালে যান ওই নারী। তারপর নেপাল থেকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি।

সন্তানসহ ওই নারী উত্তরপ্রদেশে এসে পৌঁছালে সেখানে তাকে রিসিভ করেন ওই যুবক। তারপর তাদের নিয়ে নয়ডার একটি আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে সেখানে ওঠেন তিনি। ওই নারীর কাছে ভারতে বসবাসের জন্য বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে নয়ডার ওই বাসায় গিয়ে ওই যুবক এবং নারীকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে সাদ মিঞা খান বলেন, ‘ওই পাকিস্তানী নারী এবং তাকে আশ্রয়দাতা যুবক— দুজনই বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। ওই নারীর চার সন্তানকেও হেফাজতে রাখা হয়েছে।’

‘এখন তাদের দু’জনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে আরও তথ্য আমরা জানাতে পারব,’ এনডিটিভিকে বলেন এই পুলিশ কর্মকর্তা।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews