1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

‘প্রিয়তমা’ দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাকিব খান

  • সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে

‘প্রিয়তমা’ দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাকিব খান

সারাদেশের শতাধিক প্রেক্ষাগৃহের পর্দায় চলছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। ইতোমধ্যে দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছে ছবিটিকে। বৈরী আবহাওয়ার মধ্যেও সিনেমা হলের বাইরে দর্শকের দীর্ঘ লাইন দেখা গেছে। হল মালিকদের মুখে হাসি ফুটলেও অনেকে টিকিট না পেয়ে মনখারাপ করে বাড়ি ফিরছেন।

দেশের পাশাপাশি আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এ উপলক্ষ্যে সুদূর মার্কিন মুলুকে যাচ্ছেন শাকিব খান। সেখানে বসেই দেখবেন এবারের ঈদের সর্বাধিক আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’।

এ প্রসঙ্গে শাকিব বলেন, “আগামী ৭ জুলাই ‘প্রিয়তমা’ যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। সিনেমাটি মুক্তি উপলক্ষ্যে আমিও সেখানে যাচ্ছি। সেখানেই হয়তো ‘প্রিয়তমা’ দেখব। তবে এবার গিয়ে আর বেশি দিন থাকব না। সপ্তাহখানেক পরই দেশে ফিরব। এরপর নতুন সিনেমা নিয়ে পরিকল্পনায় নামব।”

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews