1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

‘এই দেশে আমার হৃদয়ের একটা অংশ রেখে যাচ্ছি’

  • সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

‘এই দেশে আমার হৃদয়ের একটা অংশ রেখে যাচ্ছি’

ফুটবল মানচিত্রে বাংলাদেশ তেমন পরিচিত কেউ না হলেও দেশটিতে ফুটবলে জনপ্রিয়তার কমতি নেই। বিশ্বকাপ এলেই ফুটবল নিয়ে উন্মাদনা চরমে পৌঁছে বাংলাদেশে। বাংলাদেশে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার প্রতি ভালোবাসা অজানা ছিল না বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজেরও। আর সেটা এবার নিজ চোখেই দেখেছেন তিনি।

ভক্তদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে দেখা করার সুযোগ ছিল না মার্টিনেজের। তবে আসা-যাওয়ার পথে তার জন্য বিমান বন্দরে ভক্তদের যে অপেক্ষা সেটা নিশ্চয়ই তার নজর কেড়েছে। তাইতো বাংলাদেশ ত্যাগ করার সময় এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সামাজিকযোগাযোগ মাধ্যমে।

কলকাতার বিমানে ওঠার আগে ইনস্টাগ্রাম বার্তায় মার্টিনেজ লিখেছেন, ‘নেক্সট ভেনচার ও ফান্ডেডনেক্সটের সঙ্গে বাংলাদেশে অসাধারণ একটা সফরে এসেছিলাম আমি। এ দেশের মানুষের যত্ন, ভালোবাসা ও অতুলনীয় আতিথেয়তা আমার হৃদয় জয় করেছে। আমি নিকট ভবিষ্যতে এই সুন্দর দেশটিতে আবারও আসতে চাই।’

মার্টিনেজ এরপর লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাই নাম না জানা আরও অনেককে, এই সফরে যাদের অবদান মোটেও কম নয়। বাংলাদেশের সঙ্গে আমার যে বিশেষ সম্পর্ক, আপনারা সবাই তার অংশ। আমি এই দেশে আমার হৃদয়ের একটা অংশ রেখে যাচ্ছি। পরবর্তী সফরের আগপর্যন্ত সবাইকে বিদায় জানাই। আমি বাংলাদেশের বাজপাখি হতে পেরে মুগ্ধ।’

আর্জেন্টিনা গোলরক্ষকের পরবর্তী গন্তব্য কলকাতা। সেখানে আগামীকাল বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এর মধ্যে আছে আয়োজক প্রতিষ্ঠান শতদ্রু দত্ত ইনিশিয়েটিভের উদ্যোগে ‘তাহাদের কথা’ নামের একটা অনুষ্ঠান আর মোহনবাগান ক্লাবে গ্যারি সোবার্স, পেলে ও ম্যারাডোনার নামে গেটের উদ্বোধন এবং প্রদর্শনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিতি।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews