1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কেনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮

  • শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১৬৪ বার পড়া হয়েছে

কেনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮

কেনিয়ায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ৩০ জন। শুক্রবার রাতে দেশটির কেরিচো এবং নাকারু শহরের মধ্যকার সংযোগকারী মহাসড়কে ট্রাক ও মিনিবাসের মধ্যে সংঘর্ষে ঘটেছে এই দুর্ঘটনা।স্থানীয় পুলিশ কমান্ডার গেওফ্রে মায়েক বার্তাসংস্থা এএফপিকে এ প্রসঙ্গে বলেন, ‘এ পর্যন্ত আমরা ৪৮ জনের মরদেহ এবং অন্তত ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছি। আহতদের প্রত্যেকের অবস্থা গুরুতর। এছাড়া ট্রাক ও মিনিবাসের ধ্বংসাবশেষের নিচে আর দু-একজন আটকা থাকার আশঙ্কা রয়েছে। তারা কি অবস্থায় আছে তা এখনও জানি না।’

‘প্রাথমিক অনুসন্ধানের পর আমরা জানতে পেরেছি—ট্রাকটি কোরিচো থেকে নাকারুর দিকে যাচ্ছিল, সড়কের বিপরীত দিকে বাসস্টপে দাঁড়িয়ে যাত্রী সংগ্রহ করছিল বাসটি… বিপরীত দিক থেকে আসছিল যাত্রীবোঝাই মিনিবাসটি…কাছাকাছি আসার পর ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাক ও বাসের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। এর ফলেই বাসের ভেতরের ও স্টপেজে অবস্থান করা যাত্রীরা হতাহত হন।

কেনিয়ার রিজিওয়নাল পুলিশ কমান্ডার টম ওদেরাও নিহতের এই সংখ্যা নিশ্চিত করে বলেছেন, প্রবল বৃষ্টির কারণে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

কেনিয়ার রেডক্রস সোসাইটি জানিয়েছে, ট্রাকটি কেবল মিনিবাসেই নয়, বাসস্টপেজের আশপাশের অন্তত ৬টি যানবাহনে আঘাত হানার পথচারীদেরও চাপা দিয়েছে। হতাহতের সংখ্যা এই কারণেই এত বেশি।

কেরিচো শহরের গভর্নর এরিক মুতানি এক ফেসবুক পোস্টে এই ঘটনায় গভীর শোক জানিয়ে বলেছেন, ‘আমার ‍হৃদয় ভারাক্রান্ত। কেরিচোর জনগণের জন্য আজকের দিনটি একটি অন্ধকার দিন। যেসব পরিবার তাদের স্বজনদের হারিয়েছেন, তাদের জন্য আন্তরিক সমবেদনা।’

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews