1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ডিগ্রি ও সনদ ছাড়াই তিনি দন্ত চিকিৎসক!

  • রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৪৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে দন্ত চিকিৎসার নামে প্রতারণা করায় অভিযান চালিয়ে হুমায়ুন কবির (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

শনিবার (৬ আগস্ট) উপজেলার পালংখালী এলাকার হাসেম মার্কেটের দ্বিতীয় তলায় মম’স ডেন্টাল কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের চেম্বার থেকে তাকে আটক করে র‌্যাব-১৫।

আটক হুমায়ুন কবির উখিয়া হলদিয়া পালং মোহাম্মেদ মুসার ছেলে। তিনি মম’স ডেন্টাল কেয়ারের মালিক। রোববার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন।

তিনি জানান, আটক কথিত ডাক্তার নিয়মিত রোগী দেখা এবং রোগীদের বিভিন্ন ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট তৈরি করে আসছিলেন। তিনি নিজেকে ডা. হুমায়ুন এমবিবিএস, (মেডিসিন) ডেন্টিস্ট রোগের অভিজ্ঞ চিকিৎসক বলে দাবি করে আসছিলেন।

সহকারী পুলিশ সুপার আরও জানান, আটকের পর তার নিবন্ধন, এমবিবিএস ডাক্তারি সনদ ও বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে তিনি কোনো কিছুই দেখাতে ব্যর্থ হন। তিনি প্রাথমিকভাবে স্বীকার করেন যে তিনি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

এ সময় তার বিশেষ চেম্বার থেকে ১টি স্টেথোস্কোপ, ১টি ব্লাড প্রেসার মাপার সেট, ৫০টি প্রেসক্রিপশন প্যাড, ১৫০টি ভিজিটিং কার্ড, ৫৫টি রিমার ফাইল, ৪টি ফোরসেফ, ১টি নিডল হোল্ডার, ১টি কিট বক্স, ১টি এলেভেটর, ৩টি টুথ মডেল জব্দ করা হয়।

Bangla Articles

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews