1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৭ বছরেও শেষ হয়নি ব্লগার নিলয় হত্যার বিচার//২০১৫ সালের ৭ অগাস্ট ঢাকার গোড়ানে ঘরে ঢুকে ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করা হয়।

  • রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৫৪ বার পড়া হয়েছে

২০১৫ সালের ৭ অগাস্ট ঢাকার গোড়ানে ঘরে ঢুকে ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করা হয়।

ঢাকার গোড়ানে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডের বিচার শেষ হয়নি সাত বছরেও, দ্রুত এই মামলা নিষ্পত্তি করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তার স্ত্রী ।

আলোচিত এ মামলায় গত ১৮ জানুয়ারি ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ৬ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছিলেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদের।

কিন্তু সেদিন আদালতে কোনো সাক্ষী হাজির হননি। নিলয়ের স্ত্রী আশা মনিও সেদিন উপস্থিত না থাকায় আদালত ২২ আগস্ট সাক্ষ্যগ্রহণের নতুন দিন ঠিক করে দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শাহাবুদ্দিন মিয়া জানান।

নিলয়ের স্ত্রী আশা মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি দেশের বাইরে থাকায় সেদিন আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে পারিনি। তাড়াতাড়ি যেন এ হত্যাকাণ্ডের বিচার হয়। বিচার না পেলে এ রকম ঘটনা আবারও ঘটবে।”

দেশজুড়ে উগ্রবাদীরা একের পর পর হামলা-হত্যা শুরুর পর ২০১৫ সালের ৭ অগাস্ট শুক্রবার ছুটির দিনের শান্ত দুপুরে ঢাকার খিলগাঁওয়ের পূর্ব গোড়ান টেম্পোস্ট্যান্ডের কাছে একটি পাঁচতলা ভবনের পঞ্চমতলায় নিলয়ের বাসায় ঢুকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। তার দেহে ধারালো অস্ত্রের ১২টি আঘাতের চিহ্ন পান ময়নাতদন্তকারী চিকিৎসক।

অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু ও অনন্ত বিজয় দাশের মত এই ব্লগারকেও হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা একিউআইএস।

যুদ্ধাপরাধের বিচার দাবিতে গড়ে ওঠা গণজাগরণ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ২৭ বছর বয়সী ব্লগার নিলয় ইস্টিশন ব্লগে লিখতেন নিলয় নীল নামে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেকটিভ নামে একটি বেসরকারি সংস্থায় তিনি কাজ করতেন।

খুন হওয়ার কিছু দিন আগে থেকে হুমকি পাচ্ছিলেন তিনি। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে হত্যাকাণ্ডের আড়াই মাস আগে জিডি করতে গেলেও থানা তা নেয়নি বলেও ফেইসবুকে এক পোস্টে লিখে যান তিনি।

হত্যাকাণ্ডের পর রাতেই আশা মনি অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় ১২ আসামিকে গ্রেপ্তারও করে পুলিশ।

দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ৫ অক্টোবর জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নেতা সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর সৈয়দ মো. জিয়াউল হককে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস।

মামলার অন্য আসামিরা হলেন- মাসুম রানা, সাদ আল নাহিন, মো. কাওসার হোসেন খাঁন, মো. কামাল হোসেন সরদার, মাওলানা মুফতি আব্দুল গফ্ফার, মো. মর্তুজা ফয়সল সাব্বির, মো. তারেকুল আলম ওরফে তারেক, খায়রুল ইসলাম ওরফে জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাহাব, মোজাম্মেল হোসেন সায়মন, মো. আরাফাত রহমান ও মো. শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের।

আসামি পক্ষের আইনজীবী মর্তুজা ফয়সাল সাব্বির আদালতপাড়ার সাংবাদিকদের বলেন, “আমাদের মোয়াক্কেলরা সরাসরি এ হত্যায় যুক্ত ছিলেন না বলে আমরা জেনেছি। তাদের আমরা মামলার অভিযোগ থেকে খালাস করাতে পারব।”

নিলয় হত্যার দ্রুত বিচার চেয়ে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জীবনান্দ চন্দ জয়ন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দ্রুত নিলয় হত্যার বিচার চাই। আমরা চাই অন্যান্য লেখক প্রকাশকদের মামলা যেভাবে নিষ্পত্তি হয়েছে, সেভাবে এ মামলাটিরও বিচারও দ্রুত শেষ হোক।”

নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় ও তার স্ত্রী আশা মনি। আশা মনির ফেইসবুক থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews