1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে হ্যান্ডকাফসহ ভারত পালিয়ে যাওয়া আসামী অস্ত্র-হেরোইনসহ র‌্যাবের হাতে গ্রেফতার

  • সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২৮৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে হ্যান্ডকাফসহ ভারত পালিয়ে যাওয়া আসামী অস্ত্র-হেরোইনসহ র‌্যাবের হাতে গ্রেফতার

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের আলাতুলী এলাকায় হ্যান্ডকাফসহ পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামী মাসুদ রানা ও তার সহযোগীকে বিদেশী পিস্তুল এবং মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব।
গ্রেফতারকৃত মাসুদ রানা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর-আলাতুলী ইউনিয়নের কোদালকাটি গ্রামের নাজিবুল ইসলাম ওরফে নাজিবুরের ছেলে।

আজ সোমবার (২৬ জুন) ভোর ৫টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর-আষাঢ়িয়াদহ ইউনিয়নের বাড়িনগর গ্রাম থেকে তাকেসহ তার সহযোগি ইলিয়াসকে গ্রেফতার করা হয়।

এসময় মাসুদের কাছ থেকে একটি বিদেশি পিস্তুল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, একটি হ্যান্ডকাফ ও ৮’শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৪ মে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ মাদক মামলার আসামী মাসুদ রানা পালিয়ে যায়। এদিকে গতকাল রবিবার র‌্যাবের আভিযানিক দল জানতে পারে পলাতক আসামী মাসুদ রানা তার সহযোগি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িয়াদহ ইউনিয়নের বাড়িনগর গ্রামের ইলিয়াসের বাড়িতে অবস্থান করছে।

এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি কোম্পানীর আভিযানিক দল রবিবার গভীর রাতে দূর্গম চরাঞ্চলে পৌছে প্রযুক্তির সহায়তায় ইলিয়াসের বাড়ি সনাক্ত করে।

পরে আজ সোমবার ভোর ৫টার দিকে এলাকাবাসীর সহায়তায় ইলিয়াসের বাড়ি তল্লাশী শুরু করলে পলাতক মাসুদ রানা ও ইলিয়াসকে একটি ঘর থেকে অবৈধ অস্ত্র, হেরোইন ও হ্যান্ডকাফসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের গোদাগাড়ি থানায় অস্ত্র ও মাদক মামলা দায়ের করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews