1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক হচ্ছেন ৩৮৪ নন-ক্যাডার

  • বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক হচ্ছেন ৩৮৪ নন-ক্যাডার

৪০তম বিসিএসের নন-ক্যাডার থেকে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক হিসেবে ৩৮৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ৪০তম বিসিএসে যারা চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু ক্যাডার পাননি তাদের মধ্যে এই ৩৮৪ জনকে প্রাথমিক স্কুলে নিয়োগ দেওয়া হবে। শিগগিরই তাদের নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (১৯ জুন) পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪০তম বিসিএসে ৪ হাজার ৪৭৮ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।

নন-ক্যাডারে পদ পেতে যারা আবেদন করেছেন, তাদের পছন্দক্রম প্রদানের জন্য অনলাইনে আবেদনপত্র চেয়েছে পিএসসি। পছন্দক্রমের জন্য ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ জুলাই পর্যন্ত। টেলিটকের ওয়েবসাইট অথবা পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।

সর্বশেষ তথ্যানুয়ায়ী, বর্তমানে ৬৬ হাজার ৫৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজার ৯২৬টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে শুধু প্রধান শিক্ষক পদেই ২৯ হাজার ৮৫৮টি ও সহকারী শিক্ষকের ৮ হাজার ৬৮টি পদ শূন্য রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০তম বিসিএস পরীক্ষা ২০১৮–এর লিখিত ও মৌখিক—উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন প্রার্থীদের মধ্যে যারা ইতোমধ্যে ৯ম থেকে ১২তম গ্রেডে নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহ প্রকাশ করে অনলাইনে আবেদন করেছেন, তাদের মধ্যে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা রয়েছে, এমন প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাই করে সুপারিশের জন্য পিএসসি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত অধিদপ্তর/দপ্তরের পদে পছন্দক্রম প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।

এর মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদ ৩৮৪টি। এ পদটি ১২তম গ্রেডের। এছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি, এমন ৮ হাজার ১৬৬ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়। নন-ক্যাডারে পদ পেতে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে মোট ৪ হাজার ৪৭৮ জনকে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে নিয়োগ দেওয়া হবে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews