1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার অভিযোগে রেজা-বিউটির ১০ বছরের কারাদণ্ড

  • বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার অভিযোগে রেজা-বিউটির ১০ বছরের কারাদণ্ড

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি:

ইউরোপীয় ইউনিয়নের অর্থ সহায়তা দেয়ার নামে প্রতারণার আলোচিত দুটি মামলার ঘোষণা করা হয়েছে। রায়ে প্রতারক সিন্ডিকেটের প্রধান রেজাউল ইসলাম রেজা ও বিউটি খাতুনকে ৫ বছর করে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এ মামলার অন্য তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মো. হুমায়ূন কবির রোববার এ রায় ঘোষণা করেন। এর আগে বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য রোববার দিন ঠিক করে।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীর আইনজীবী ড. মো. তসিকুল ইসলাম। তিনি রায়কে বিচার বিভাগের জন্য একটি মাইলফলক বলে উল্লেখ করেছেন। এই আইনজীবী বলেন, আসামিরা অনেক প্রভাবশালী তারা অর্থ ও প্রভাব খাটিয়ে পার পেয়ে যাওয়া বহু চেষ্টা করেছেন।

এ রায়ে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বাড়বে। প্রতারণার আলোচিত ঘটনা হওয়ায় গণমাধ্যমকর্মী ও স্থানীয়দেরও আগ্রহ ছিল এ রায় নিয়ে। তারাও যুগান্তকারী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

২০২২ সালের জানুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জ শহরের চরমোহনপুর এলাকার মো. কালাম ও দক্ষিণ চরাগ্রামের রুবেল আলী বাদী হয়ে সদর আমলী আদালতে মামলা করেন। মামলার আবেদনে বলা হয়, আসামিরা ইউরোপীয় ইউনিয়নের অর্থ সহায়তা দেয়ার নামে কৌশলে অর্ধশত মানুষের প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

আসামিরা নিজেদের উচ্চপদস্থ কর্মকর্তা, ইউরোপীয় ইউনিয়নের দাতা সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ভুক্তভোগীর সঙ্গে সখ্যতা গড়ে তোলে। অতঃপর মসজিদে নিয়ে মহান আল্লাহ্‌র নামে হলফ করিয়ে ইউরোপীয় ইউনিয়নের সহায়তার অর্থের শেয়ার হোল্ডার হওয়ার প্রস্তাব দেয়।

আসামিরা বলে ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বাংলাদেশি হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য ৩৫ হাজার কোটি টাকা অর্থ সহায়তা দিচ্ছে। তবে সেই টাকা ছাড় করতে ২ শতাংশ হারে ভ্যাট লাগবে।

তারা ভুক্তভোগীকে প্রলোভিত করে যদি ২ শতাংশ ভ্যাটের শেয়ার হোল্ডার হয় তাহলে রাতারাতি বড় লোক হয়ে যাবেন। এমন প্রলোভন দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি।

বাদির আইনজীবী অ্যাডভোকেট ড. মো. তসিকুল ইসলাম জানান, প্রতারণার দুটি মামলায় আসামির বিরুদ্ধে আনীত অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ২ টি মামলায় দোষী সাব্যস্ত করে দুজনকে ৫ বছর করে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews