1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঈদুল আজহার দিনে জাতীয় ছুটি ঘোষণা ফিলিপাইনে

  • বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে

ঈদুল আজহার দিনে জাতীয় ছুটি ঘোষণা ফিলিপাইনে

মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের মতো ফিলিপাইনের মুসলিমরাও তাদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালন করবেন ২৮ জুন। এই উপলক্ষে জুনের ২৮ তারিখকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ফার্ডিনান্ড আর. মার্কোস জেআর।

সোমবারের সেই ঘোষণায় প্রেসিডেন্ট বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৮ জুন দেশের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান ও কার্যালয়ের কর্মীরা ছুটি উপভোগ করবেন। যদি কোনো প্রতিষ্ঠান তার কর্মীদের এই দিন কাজ করায়, সেক্ষেত্রে দৈনন্দিন সাধারণ মজুরির চেয়ে ২০০ শতাংশ মজুরি কর্মীদের পরিশোধ করতে হবে সেই প্রতিষ্ঠানকে।

এছাড়া এই দিন কর্মবিরতির জন্য কোনো প্রতিষ্ঠান যদি কর্মীদের বেতন কেটে রাখে, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণায় উল্লেখ করেছেন ফার্ডিনান্ড আর. মার্কোস জেআর।

আরবি চান্দ্র বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করেন মুসলিমরা। জ্যোতির্বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী, চলতি বছর মধ্যপ্রাচ্যের সব দেশ ও দক্ষিনপূর্ব এশিয়ার অধিকাংশ দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ জুন।

৩ লাখ বর্গকিলোমিটার আয়তনের দেশ ফিলিপাইনের জনসংখ্যা ১০ কোটি ৯০ লাখের বেশি। এই জনসমষ্টির ৯০ শতাংশেরও বেশি খ্রিস্টান ধর্মাবলম্বী। ইসলাম ধর্মাবলম্বীর হার মাত্র ৫ দশমিক ৬ শতাংশ।

২০০২ সালে প্রথম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সরকারি ছুটি ঘোষণা করে ফিলিপাইন। দেশটির প্রেসিডেন্টের দপ্তরের মুখ্যসচিব লুকাস বেরসামিন আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজকে বলেন, ‘ফিলিপাইনের সংস্কৃতিতে দেশের মুসলিমদের অবদান রয়েছে বলে আমরা বিশ্বাস করি। তাদের সেই অবদানকে প্রতি সম্মান প্রদর্শন করতে দুই ঈদে সরকারি ছুটি ভোগ করে ফিলিপাইনবাসী।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews