লালমনিরহাট নর্থ বেঙ্গল বাক ও শ্রবন প্রতিবন্ধী বিদ্যালয়ে বিভিন্ন পদে ২০১২ ও ২০১৮ সালে ৩৪ জনকে ভুয়া নিয়োগ দেখিয়ে এবং আগের ৫ জনসহ ৩৯ জনকে ২০২২ সাল থেকে এমপিও ভুক্তির চেষ্টা করে যাচ্ছে সুভাষ চন্দ্র বর্মন।
জানা যায়, পরিচালক/প্রধান শিক্ষক (অবৈতনিক) পরিচয় দানকারী সুভাষ চন্দ্র বর্মন প্রকৃতপক্ষে লালমনিরহাট নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত কোন শিক্ষক নন,
বিদ্যালয়ের এমপিও তালিকায় তো দূরের কথা অনুমোদিত বা অনুমোদনহীন কোনো শিক্ষক তালিকায়ও তার নাম নেই। তাছাড়া জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বা সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে তাকে কোনো সময়ই পরিচালক/প্রধান শিক্ষক (অবৈতনিক) এর দায়িত্ব প্রদান করা হয়নি।
অথচ তিনি পরিচালক/প্রধান শিক্ষক (অবৈতনিক) পরিচয়ে চষে বেড়াচ্ছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সহ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে। মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে চলছে তার জমজমাট নিয়োগ বাণিজ্য ও টাকা লোপাটের মহোৎসব।

সুভাষ চন্দ্র বর্মণ ২০২২ সালে কাগজপত্র জালিয়াতির মাধ্যমে লালমনিরহাট নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে ৩৪ জন শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন। তাদের নিয়োগের সাল ২০১২ ও ২০১৮ দেখানো হলেও নিয়োগকালীন শিক্ষাগত যোগ্যতার শর্ত কোন শিক্ষকের ক্ষেত্রেই পূরণ হয়নি।
তাদের কারোই বিএসএড সহ স্নাতক ডিগ্রী নেই। ৫ম শ্রেণি পর্যন্ত এ বিদ্যালয়ে ২০০৯ সালের নিয়োগকৃত শিক্ষক-কর্মচারী সহ মোট শিক্ষক-কর্মচারীর সংখ্যা দাড়িয়েছে ৫৬ জনে, অথচ বর্তমানে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা সব মিলিয়ে ৫০ জনও নেই।
সুভাষচন্দ্র বর্মন যে অবৈধভাবে বিদ্যালয় পরিচালনা করে আসছেন তা প্রকাশ হয়ে যাওয়ায় বর্তমানে বেপরোয়া হয়ে উঠেছেন তিনি। এমপিওভূক্তি সহ নানা অজুহাতে সমাজকল্যাণ মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে নতুনভাবে মেতে উঠেছেন টাকা লোপাটের মহোৎসবে।
অনুসন্ধানে জানা যায়,গত ১৯ জুন সুভাষ চন্দ্র বর্মন ঢাকা থেকে খালি হাতে ফিরে এসেছেন।এমপিও ভুক্তির কোন কাগজ তিনি আনেননি।এতেই হতাশ হয়ে পড়েছেন চাকুরী প্রত্যাশীরা।
প্রায় ২৫ দিন আগে সুভাষ চন্দ্র বর্মন পূর্বের নিয়োগকৃত ৫ জন সহ মোট ৩৯ জন শিক্ষক-কর্মচারীর সাথে যোগাযোগ করে এমপিওভুক্তির জন্য সমাজকল্যাণ মন্ত্রীর সুপারিশ নেয়ার অজুহাতে মোটা অংকের টাকা উত্তোলন করেন।
কিছুদিন ঢাকায় অবস্থান করে লালমনিরহাটে ফিরে এসে তিনি এসব শিক্ষক-কর্মচারীদের মাঝে এ মর্মে কথা ছড়িয়ে দেন যে, ‘‘এমপিওভুক্তির জন্য সরকারের এ আমলে এটাই শেষ সুযোগ। মন্ত্রী মহোদয়ের সুপারিশ নেয়া হয়েছে।
তোমাদের এমপিওভুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র।’’ এধরণের প্রচারণা চালিয়ে আবারও ৩৯ জন শিক্ষক-কর্মচারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে সুভাষ চন্দ্র বর্মন গত রবিবার থেকে এখন ঢাকায়।
এমপিওভূক্তির জন্য অপেক্ষমান কয়েকজন শিক্ষক-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, সুভাষ চন্দ্র বর্মনের চাওয়া পূরণ করতে করতে আমরা প্রায় সর্বশান্ত হয়ে গেছি।
তিনি বার বার একটি কথাই বলে আসছেন যে, তোমাদের নিয়োগ দিয়েছি যেভাবে হোক তোমাদের এমপিওভুক্ত করাবোই।
মন্ত্রী মহোদয় নাকি আমাদেরকে এমপিওভুক্ত করতে রাজী হয়েছেন, এটাই নাকি আপাততঃ এমপিওভুক্তির শেষ সুযোগ, এ সুযোগকে কাজে লাগাতে হবে মর্মে কথা বলে কয়েকদিন আগেও আমাদের কাছে জনপ্রতি ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা হারে উত্তোলন করে তিনি ঢাকা চলে গেছেন। জানিনা কপালে কি আছে!


এ ব্যাপারে সুভাষ চন্দ্র বর্মনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক/প্রধান শিক্ষক (অবৈতনিক) পরিচয়ে অবৈধভাবে বিদ্যালয় পরিচালনাকারী সুভাষ চন্দ্র বর্মনের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি,
স্বেচ্ছাচারিতা, মানসিক নির্যাতন, ক্ষমতার অপব্যবহার ও প্রতারণা সহ মোটা অংকের অর্থ আত্মসাতের বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় অনেক সংবাদ প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক তথ্য-প্রমাণাদি সহ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত
০৯/০২/২০২৩ তারিখে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবরে এবং গত ০২/০৩/২০২৩ তারিখে দুর্নীতি দমন কমিশন বরাবরে লিখিতভাবে অভিযোগ করেছেন বলে জানা গেছে।


Leave a Reply