“স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুন) দুপুরে জেলার কারিগরি ও পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ এতে অংশগ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে অডিটোরিয়াম এ অধ্যক্ষ প্রকৌশলী এ.জে.এম মাসুদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মঈন উদ্দিন, অধ্যক্ষ, সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, চাঁপাইনবাবগঞ্জ।
ইনস্ট্রাক্টর জনাব মো: মোকলেছুর রহমানের এর সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন চীফ ইন্সট্রাক্টর মো: জাহাঙ্গীর আলম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর জনাব আফিদা রহমান ও দূর্গা চরন রায় চীফ ইন্স।
এবং জনাব মো: আরিফুল ইসলাম চীফ ইন্সট্রক্টর
প্রধান অতিথি স্কিলস কম্পিটিশনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
প্রথম Train Accident Prevention Project ,২য় Moria Tea ও ৩য় স্থান অধিকারী Remote Rooftop Agriculture Monitoring and Maintaining System তিনটি নির্বাচিত প্রজেক্ট পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে স্কিল প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য মনোনীত হয়।
এসময় “চতুর্থ শিল্প বিপ্লব: এর চ্যালেঞ্জ এবং বাংলাদেশের রোল মডেল হয়ে ওঠার সম্ভাবনা” এবং “রূপকল্প ২০৪১ ও কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা” উপস্থাপন করা হয়।
সেমিনারে সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও অত্র প্রতিষ্ঠানের সকল বিভাগের বিভাগীয় প্রধান, কর্মকর্তা ও কর্মচারী শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।


Leave a Reply