1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দুদকে অভিযোগ থাকার পরেও সমাজকল্যাণ মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে সুভাষের টাকা উত্তোলন

  • শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

দুদকে অভিযোগ থাকার পরেও সমাজকল্যাণ মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে সুভাষের টাকা উত্তোলন

বিশেষ প্রতিনিধিঃ

লালমনিরহাট নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক না হয়েও পরিচালক/প্রধান শিক্ষক (অবৈতনিক) পরিচয়ে সুভাষ চন্দ্র বর্মনের চলছে জমজমাট নিয়োগ বাণিজ্য। তিনি ২০২২ সালে কাগজপত্র জালিয়াতির মাধ্যমে বিভিন্ন পদে ৩৪ জনকে ২০১২ ও ২০১৮ সালের নিয়োগ দেখিয়ে পূর্বের নিয়োগকৃত ৫ জন সহ মোট ৩৯ জনের কাছ থেকে ইতোমধ্যে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন।

নিজের প্রধান শিক্ষক (অবৈতনিক) পদের বৈধতা না পেয়ে বর্তমানে আরো বেপরোয়া হয়ে উঠেছেন তিনি। এমপিওভূক্তি সহ নানা অজুহাতে সমাজকল্যাণ মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে নতুনভাবে মেতে উঠেছেন টাকা উত্তোলনের মহোৎসবে।

জানা যায়, গত প্রায় ২০ দিন আগে সুভাষ চন্দ্র বর্মন ৩৯ জন শিক্ষক-কর্মচারীর সাথে যোগাযোগ করে এমপিওভুক্তির জন্য সমাজকল্যাণ মন্ত্রীর সুপারিশ নেয়ার অযুহাতে মোটা অংকের টাকা উত্তোলন করেন সুভাষ চন্দ্র বর্মন।

কিছুদিন ঢাকায় অবস্থান করে লালমনিরহাটে ফিরে এসে তিনি এসব শিক্ষক-কর্মচারীগণের মাঝে কথা ছড়িয়ে দেন যে, এমপিওভুক্তির জন্য সরকারের এ আমলে এটাই শেষ সুযোগ। মন্ত্রী মহোদয়ের সুপারিশ নেয়া হয়েছে। তোমাদের এমপিওভুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। এধরণের প্রচারণা চালিয়ে আবারও ৩৯ জন শিক্ষক-কর্মচারীর কাছ থেকে মোটা অংকের টাকা উত্তোলন করে সুভাষ চন্দ্র বর্মন এখন ঢাকায়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক-কর্মচারী জানান, সুভাষ চন্দ্র বর্মনের চাওয়া পূরণ করতে করতে আমরা প্রায় সর্বশান্ত হয়ে গেছি।

তিনি বার বার একটি কথাই বলে আসছেন যে, তোমাদের নিয়োগ দিয়েছি যেভাবে হোক তোমাদের এমপিওভুক্ত করাবোই। মন্ত্রী মহোদয় নাকি আমাদেরকে এমপিওভুক্ত করতে রাজী হয়েছেন,

এটাই নাকি আপাততঃ এমপিওভুক্তির শেষ সুযোগ, এ সুযোগকে কাজে লাগাতে হবে মর্মে কথা বলে কয়েকদিন আগেও আমাদের কাছে জনপ্রতি ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা হারে উত্তোলন করে তিনি ঢাকা চলে গেছেন। জানিনা কপালে কি আছে!

এ ব্যাপারে সুভাষ চন্দ্র বর্মনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য যে, নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক/প্রধান শিক্ষক (অবৈতনিক) পরিচয়ে অবৈধভাবে বিদ্যালয় পরিচালনাকারী সুভাষ চন্দ্র বর্মনের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি, স্বেচ্ছাচারিতা, মানসিক নির্যাতন,

ক্ষমতার অপব্যবহার ও প্রতারণা সহ মোটা অংকের অর্থ আত্মসাতের বিষয়ে গত ০২/০৩/২০২৩ তারিখে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ দায়ের করেছেন মর্মে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews