1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

“প্রদীপন”প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমন্বিত শিক্ষা ব্যবস্থাপনা

  • শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে

উপসম্পাদকীয়/ সৈয়দ জাকির হাসান/

উপজেলা নির্বাহী অফিসার,বাঘারপাড়া, যশোর।

“প্রদীপন”প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমন্বিত শিক্ষা ব্যবস্থাপনা

মানব জীবনে নানা ধাপ পেরিয়ে কর্মজীবন শুরু হয়। ধাপ পেরোনোর ক্ষেত্রে অনেক অন্তরায় থাকে। সকলের জন্য জীবনের প্রতিটি ধাপ সাহসিকতার সাথে পেরিয়ে যাওয়া বা অন্তরায় গুলো বুদ্ধিমত্তার সাথে সমাধান করা সম্ভব হয় না। মানুষের প্রাথমিক শিক্ষা জীবন থেকে যে পথ চলা শুরু হয় মূলত সাহসিকতার সাথে জীবন যুদ্ধ শুরু করার প্রথম ধাপ এটি। শিশুদের জীবন দক্ষতা সঠিকভাবে শেখানো এবং প্রচলিত পরিবেশের সাথে মানিয়ে নেয়ার মানসিকতা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২০২২ সালের ৪ আগস্ট যোগদান করার পর সরকারী বিভিন্ন দপ্তরের সেবার মান উন্নয়নের অংশ হিসেবে কোভিড-১৯ পরবর্তী প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বর্তমান অবস্থা পর্যালোচনা এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পারিদর্শন করি। এ সময় সমস্যা চিহ্নিতকরণসহ সম্ভাবনার বিষয়ে বেশ কিছু পরামর্শ তৃণমূল থেকে উঠে আসে।

প্রাথমিক শিক্ষা পরিবারের কয়েকজন তরুণ মেধাবী এবং প্রগতিশীল কর্মকর্তা ও শিক্ষকবৃন্দকে নিয়ে একটি টিম গঠন করি। টিমওয়ার্কে প্রাপ্ত পরামর্শ বা সমস্যা চিহ্নিতকরণসহ সেগুলো নিয়ে স্কুলপর্যায়ে বিশদ পর্যালোচনা করে উত্তরণের উপায় খুঁজে বের করার চেষ্টা করি। বিষয়গুলো বড় পরিসরে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভূক্তির জন্য গত বছরের ৩ নভেম্বর ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবক, শিক্ষক, সকল সরকারী দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে জহুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষামেলার আয়োজন করা হয়। শিক্ষা মেলায় অভিভাবকদের মতামতকে সবচেয়ে গুরুত্ব দিয়ে একটি ফ্রেমওয়ার্ক তৈরি করি। স্বচ্ছতা, জবাবদিহিতা, শিক্ষার্থীদের কোভিডকালীন পড়ালেখার ঘাটতি পূরণ এবং স্কুল শিক্ষা সহায়ক কার্যক্রম যেমন কাবিং, মেধা ও বুদ্ধিমত্তা বিকাশ, উত্তম চর্চায় উদ্বুদ্ধ করাসহ ইত্যাদি গুরুত্বপূর্ণ যে পরামর্শগুলো তৃণমূল থেকে উঠে আসে তা বাস্তবায়নের উদ্যোগ নেই।

গত বছরের নভেম্বর মাসের উপজেলা শিক্ষা কমিটির সভায় মাঠ পর্যায়ের প্রাপ্ত সকল তথ্য, উপাত্ত ও পরামর্শ নিয়ে গোটা অর্থ বছরের একটি ফ্রেমওয়ার্ক উপস্থাপন করি। ফ্রেমওয়ার্কে প্রতিমাসের জন্য টার্গেট নির্ধারণ করে তা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করি। এর জন্য প্রথমেই “প্রদীপন” নামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের কাজ শুরু করি। বাঘারপাড়া উপজেলায় কর্মরত সকল শিক্ষকদের জন্য একটি শিক্ষক সহায়িকা প্রণয়ন করি। যেখানে পুরো বছরকে ৪টি ভাগে বিভক্ত করে শিক্ষার্থীদের প্রতিদিনের পাঠদান পদ্ধতির পাশাপাশি তাদের শিখন ঘাটতি পূরণের বিভিন্ন কলাকৌশল অন্তর্ভূক্ত করা হয়। ২০২৩ সালের ১লা জানুয়ারী বর্ণিল বই উৎসবের আয়োজন করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে “প্রদীপন” শিক্ষক সহায়িকা তুলে দেই।

পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি নিশ্চিত করার জন্য পূর্বে স্থাপিত ডিজিটাল হাজিরা যন্ত্র গুলোকে সচল করার উদ্যোগ গ্রহণ করি। এছাড়াও গ্রামের বাজার কেন্দ্রিক বেশি মানুষের দৃষ্টি গোচর হয় এমন স্কুলকে প্রাধান্য দিয়ে সরকার নির্দেশিত গুরুত্বপূর্ণ নির্দেশনা সমূহ সকলের উদ্দেশ্যে প্রদর্শনের জন্য ৫২টি স্কুলে ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করি। অধিক ঝুঁকিপূর্ণ স্কুল এবং অনলাইন স্কুল মনিটরিংয়ের আওতায় ২১টি প্রাইমারী স্কুলে ওয়াইফাই কানেক্টিভিটি সম্পন্ন ৩৬০ডিগ্রী ঘূর্ণায়মান সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়গুলোকে দর্শনার্থীদের কাছে সহজবোধ্য করার জন্য ক্লাস্টার ম্যাপ চালু করা করেছি। যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান সম্পর্কিত সকল তথ্য লিপিবদ্ধ আছে ।শিক্ষার্থীদের জীবন দক্ষতা বৃদ্ধির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করি। উল্লেখযোগ্য কার্যক্রমসমূহের মধ্যে শিক্ষার্থীদের জাতীয় চেতনায় উদ্বুদ্ধকরণের জন্য উপজেলার ১০২টি স্কুলে জাতীয় পতাকা বিধি বোর্ড স্থাপন করেছি। শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি নিশ্চিত এবং পড়ালোখায় মনোযোগী করার জন্য ডিজিটাল এটেন্ডেন্স ডিভাইসে হাজিরা দেওয়াতে অভ্যস্ত করা হচ্ছে।

বিভিন্ন উত্তম চর্চায় যেমন নিজের বিদ্যালয় পরিস্কার রাখা, মেধা ও বুদ্ধিমত্তা বিকাশে নিজেকে সম্পৃক্ত করা, নিজের ক্যারিয়ার প্ল্যানিংয়ে এখন থেকে নিজেকে তৈরি করা, দেয়ালিকা লিখন, চিত্রাংকণ ও নিজের উত্তম চিন্তাকে প্রকাশ করা ইত্যাদিতে অভ্যস্ত করার জন্য প্রতিটি বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করছি। এছাড়াও ইন্টারনেট আসক্তি থেকে দূরে থাকা, ফাস্টফুডের ক্ষতিকর প্রভাব জেনে তা থেকে বিরত থাকা, বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট উপস্থাপন করে উত্তম চর্চায় শিক্ষার্থীকে সচেতন করতে চলতি বছরের ১২মার্চ শিক্ষা মেলার আয়োজন করেছিলাম। সেখানে শিক্ষার্থীদের অংশগ্রহনে বিতর্ক উৎসব, চিত্রাংকণ, সঙ্গীত, অভিনয়, কুইজ, দেয়ালিকাসহ নানা উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শিত হয়। প্রায় তিন হাজার শিক্ষার্থী এই উৎসবে যুক্ত হয়ে আনন্দের মধ্য দিয়ে আগামীর শিক্ষা লাভ করে। শিক্ষার্থীদের স্মার্ট শিক্ষায় শিক্ষিত করার অংশ হিসেবে বিভিন্ন বিদ্যালয়ে আইসিটি বিষয়ক পেইন্টিং সম্পন্ন করা হয়েছে। যেখান থেকে প্রতিদিন ছবি দেখে আইসিটি জ্ঞান লাভ করছে শিশু শিক্ষার্থীরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় ২৮টি স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশ গ্রহণে বিদ্যালয় ভিত্তিক পুষ্টিবাগান স্থাপনে উদ্যোগ নিয়েছি। যেখানে একদিকে শিক্ষক ও শিক্ষার্থীদের কৃষিকাজে সম্পৃক্ত ও উৎসাহিত করছি। অপরদিকে শিক্ষার্থীদের পুষ্টিযোগান দিতে মিডডে মিল চালু ও অব্যবহৃত জমি কৃষিকাজের আওতায় আনতে এ উদ্যোগের জন্য সহজতর হচ্ছে। নেতৃত্ব বিকাশে বিদ্যালয়ের কাবিং কার্যক্রমকে জোরদার করার জন্য চলতি বছরের ১১ মে উদ্বুদ্ধকরণ সভা করেছি। উপজেলার সকল স্কুলে কাব সদস্যপদ নবায়নের কাজ চলমান রয়েছে।
বিদ্যালয়ে আগত শিশু শিক্ষার্থীদের অভিভাবকগণের বিশ্রাম নেবার জন্য পাইলটিং হিসেবে দোহাকুলা ও পূর্বপাইকপাড়া মডেল স্কুলে ‘প্রফুল অচঁল’ নামক বসার স্থান তৈরী করেছি। যেখানে অভিভাবকগণ খেলাধূলা করে আনন্দময় সময় কাটাবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ল্যাপটপ ৪৭টি বিদ্যালয়ের মাঝে নীতিমালা মোতাবেক প্রদান করেছি। যাতে অফিস ব্যবস্থাপনার কাজ সঠিকভাবে সম্পন্ন করা যায়। নিয়মিতভাবে বিদ্যালয়ের নব নির্মিত ভবনসমূহ পরিদর্শন করে সেখানে বিদ্যামান ত্রুটিসমূহ উর্দ্বতন কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত সমাধানকল্পে প্রকৌশল দপ্তরকে নির্দেশনা দিয়েছি।

সম্প্রতি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ বর্ণাঢ্য ও জাকজমক পরিবেশে সম্পন্ন করার জন্য প্রস্তুতিমূলক সভা করেছি। ইউনিয়ন ভিত্তিক খেলা সম্পন্ন হয়েছে। তাপদাহের কারণে খেলা বন্ধ রয়েছে। খেলা শুরুর অনুমতি পেলে উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায়ের খেলা সম্পন্ন করা হবে ।

“প্রদীপন” বাস্তবায়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য উপজেলা পরিষদের এডিবি ফান্ডের আওতায় শিক্ষকদের পাঠদান বিষয়ক প্রশিক্ষণ চলতি বছরের ১১-১৫ মার্চ সম্পন্ন করা হয়েছে। প্রশিক্ষণে আমি নিজেও প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করে শিক্ষার্থীর জীবন দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কৌশল প্রয়োগে শিক্ষকদের করণীয় বিষয়ে গুরুত্বারোপ করেছি।

সর্বোপরি “প্রদীপন” নামক যে সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করেছি তা বাঘারপাড়া উপজেলার প্রাথমিক স্তরের বিভিন্ন পর্যায়ের সমস্যা চিহ্নিত, সমাধান ও সম্ভাবনা নির্ভর একটি উদ্যোগ। তারই একটি চুড়ান্ত মূল্যায়ন ‘প্রদীপন শিক্ষাবৃত্তি-২০২৩’ অনুষ্ঠান। বাঘারপাড়া প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ মানদন্ডে নিয়ে যাওয়ার উৎসাহ প্রদানে কিছু অদম্য মেধাবী মুখ এবং গুরুত্বপূর্ণ অবদান রাখছে এমন কিছু বিদ্যালয়কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা দিয়েছি। সম্মিলিত প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশের স্মার্ট শিক্ষায় ‘প্রদীপন’ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করছি।

লেখক : সৈয়দ জাকির হাসান
উপজেলা নির্বাহী অফিসার
বাঘারপাড়া, যশোর।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews