লালমনিরহাট জেলার পাটগ্রাম রসুলগঞ্জ এলাকার সাদেকুল ইসলাম সুজন (৩৬) কোথায়?ওসির কাছে জানতে চায় তার ৮ বছরের মেয়ে সিনহা।
১৩ জুন রাতে পাটগ্রাম থানা পুলিশ সাদেক সুজনকে তুলে নিয়ে যায়।গভির রাতে কালো মাইক্রো যোগে থানা থেকে সাদেকুল ইসলাম সুজনকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনো জানা যায়নি।
সরেজমিন অনুসন্ধানে জানা যায়,পাটগ্রাম রসুলগঞ্জ এলাকার মৃত সোলেমান আলীর মেজ ছেলে সাদেকুল ইসলাম সুজনের সাথে তার আপন বড় ভাই সাহাদাত হোসেন সেলিমের সাথে জমি বন্টন নিয়ে দীর্ঘ দিন ধরে ঝামেলা চলে আসছে।
এ ঝামেলা পরে পাটগ্রাম থানায় গিয়ে গড়ায়।থানা পুলিশ বার বার অনৈতিক সুভিধা নিয়ে সাদেকুল ইসলাম সুজনকে ঠকিয়ে জমির সীমানা নির্ধারন করে দেয়।
এতে সুজন আপত্তি জানালে গত ২৪ রমজানে পুলিশ সাদেকুল ইসলাম সুজনকে থানায় নিয়ে লকাবে রাখে।সেখানে শর্ত দেয়া হয় বিচার মানলে আপনাকে ছেড়ে দেওয়া হবে।নাছোরবান্দা সাদেকুল ইসলাম সুজন তাতেও রাজি না হলে বাধ্য হয়ে পুলিশ তাকে ছেড়ে দেয়।
গত ১৭ মার্চ রাত ১০-১১ টার দিকে সাদেকুল ইসলাম সুজনের ব্যবস্যা প্রতিষ্ঠানে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে দোকান লুট করে।সাদেকুল ইসলাম সুজনকে মেরে আহত করে।
পরে ২০ মে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করে।যাহার নং ৫।এই মামলাকে কেন্দ্র করে পাটগ্রাম থানা ২৫ মার্চে সাদেকুল ইসলাম সুজনসহ ৪ জনকে আসামী করে একটি গায়েবি মামলার জন্ম দেয়।যাহার নং ১০।
মামলাটির বাদী সাদেকুল ইসলাম সুজনের বড় ভাবি মিশু আক্তার।পুলিশের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাদেকুল ইসলাম সুজন পাটগ্রাম পুলিশের বিরুদ্ধে জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেয়।এতে পাটগ্রাম থানা পুলিশ সাদেকুল ইসলাম সুজনের উপর চটে যায়।বাধ্য হয়ে পাটগ্রাম থানা পুলিশের এস আই সুমন ২ জন আসামিকে বাদ দিয়ে মামলার ফাইনাল চার্জশীট দেয়।
সাদেকুল ইসলাম সুজনকে তার বড় ভাই সাহাদাত হোসেন সেলিম বসে আনতে না পেরে পাটগ্রাম থানা পুলিশের সহায়তায় ১৩ তারিখ রাতে কালো মাইক্রো যোগে থানা থেকে কোথায় নিয়ে গেছে তা এখনো জানা যায়নি।
সাদেকুল ইসলাম সুজনের গায়েবের ঘটনার প্রত্যক্ষদর্শী বাবু জানান,খবর পেয়ে আমি সুজনকে দেখতে থানায় যাই এবং সুজনকে কেন ধরা হয়েছে জানতে চাই।তখন ওসি ওমর ফারুক আমাকে বলে সুজন নেশা করে তাই ওর মা অভিযোগ দিয়েছে।আমরা সুজনকে ধরে এনেছি
।ওকে ওর ভাই মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র(রিহাব) দিবে।আপনি এ ব্যাপারে কোন কথা বলবেন না।
বাবু আরো বলেন,আমাকেও থানায় আটকিয়ে রাখা হয়েছিল।সুজন ছেলেটা অন্যায়ের প্রতিবাদ করে আজ গায়েব।সম্পদের লোভে ওর ভাই ওকে মেরে ফেলতে পারে।দয়া করে ওকে বাঁচান।


৭ বছরের মেয়ে সিনহা তার বাবাকে ফিরে পেতে বার বার আকুতি জানাচ্ছে।বাবা কোথায় আমাকে বাবার কাছে নিয়ে যাও।মেয়েকে সামলাতে না পেরে সাদেকুল ইসলাম সুজনের বউ বাবার বাড়ী চলে গেছে।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুকের বিরুদ্ধে অভিযোগের পাহার উপজেলা বাসীর।নাম প্রকাশ না করার শর্তে কোটতলী এলাকার বেশ কয়েক জনের সাথে কথা বলে জানা যায়,
পাটগ্রাম থানার ওসি ও থানার পুলিশ কোন অভিযোগ পেলেই হলো আপনাকে লকাবে রাখবে।পরে দিনভর দেনদরবার করে মোটা টাকা নিয়ে ছেড়ে দিবে।একথার সত্যতা মেলে সামাজিক যোগাযোগ মাধ্যম মুক্ত আলোচনা স্মাট আওয়ামী লীগ নামে একটি মেসেঞ্জার গ্রুপে।
ওসি ওমর ফারুক পাটগ্রামে এক নায়ক তন্ত্র কায়েম করেছেন বলে অভিযোগ উটেছে।অবৈধ্য বোমা মেশিন বসিয়ে প্রতি রাতে মেশিন প্রতি ১০ হাজার করে নেন বলেও জনশ্রুতী আছে।আর এ কাজে সহায়তা করে ক্ষমতাসীন দলের কয়েকজন আওয়ামী লীগ নেতা।যারা পাটগ্রাম থানার দালালী করে মোটা টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
ওসি ওমর ফারুক বলেন,সুজন নেশা করে ওর মা অভিযোগ দিয়েছে তাই আমরা সুজনকে আটক করি।পরে পরিবারের সিন্ধান্তে রিহাবে দেয়া হয়েছে। মেশিন প্রতি টাকা নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।


Leave a Reply