লালমনিরহাট জেলায় ৫ টি থানার মধ্যে মাসিক সার্বিক কর্ম মূল্যায়নে হাতিবান্ধা থানা প্রথম হয়েছে।
গত কাল জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় সার্বিক কর্ম মূল্যায়নর হাতিবান্ধা থানাকে প্রথম ঘোষনা করে হাতিবান্ধা থানার ওসি শাহা আলমকে ক্রেস্ট প্রদান করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল উল্যাহ।
এ সময় উপস্থিত ছিলেন, অতি:পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার
(ক্রাইম এন্ড অপস্) মোঃ আলমগীর রহমান ও সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ ফরহাদ ইমরুল কায়েসসহ অন্যান্য অফিসারবৃন্দ।


Leave a Reply