1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গ্রিস উপকূলে নৌকা উল্টে ৫৯ অভিবাসীর মৃত্যু

  • বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে

গ্রিস উপকূলে নৌকা উল্টে ৫৯ অভিবাসীর মৃত্যু

গ্রিসের ভূমধ্যসাগরীয় পেলোপনিস উপকূলের কাছে অভিবাসীদের বহনকারী নৌকাডুবিতে অন্তত ৫৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার ভোরের দিকে অভিবাসীদের নৌকাডুবির এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে আরও প্রায় ১০০ জনকে। বুধবার গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গ্রিস ও আলবেনিয়াকে ইতালি এবং সিসিলি দ্বীপ থেকে পৃথককারী আয়োনিয়ান সাগরের আন্তর্জাতিক জলসীমায় বুধবার এই দুর্ঘটনা ঘটেছে। প্রবল বাতাসের কারণে উদ্ধারকাজ পরিচালনা করা জটিল হয়ে পড়েছে বলে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে।

দেশটির নৌবাহিনীর জাহাজের পাশাপাশি সেনাবাহিনীর বিমান, উড়োজাহাজ এবং ওই এলাকায় থাকা ছয়টি নৌকা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

গ্রিসের উপকূলরক্ষী বাহিনী বলেছে, বুধবার ভোরের দিকে পেলোপনিস উপকূলের কাছে মাছ ধরার একটি বড় নৌকা ডুবে গেছে। ওই নৌকায় প্রচুরসংখ্যক অভিবাসী ছিলেন। নৌকাডুবির এই ঘটনায় উপকূলীয় এলাকায় ব্যাপক পরিসরের উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, নৌকাডুবিতে নিখোঁজদের উদ্ধারের পর কালামাতায় নেওয়া হচ্ছে। ইতোমধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উদ্ধারের পর হেলিকপ্টারে করে বন্দরের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দেশটির উপকূলরক্ষী বাহিনী বলছে, ইউরোপের সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি নজরদারি বিমান মঙ্গলবার বিকালের দিকে নৌকাটিকে সাগরে ভাসতে দেখেছিল। তবে নৌকাটির যাত্রীরা সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

পরবর্তীতে ফ্রন্টেক্স জানায়, নৌকায় থাকা কেউই লাইফ জ্যাকেট পরেননি। নৌকায় ভাসতে থাকা অভিবাসীরা কোন দেশের নাগরিক, তাৎক্ষণিকভাবে তা প্রকাশ করেনি ইউরোপের এই সীমান্ত সংস্থা।

কর্তৃপক্ষ বলছে, অভিবাসীরা লিবিয়া থেকে যাত্রা শুরুর পর ইতালির দিকে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বুধবার গ্রিসের বন্দর পুলিশ বলেছে, ক্রিট উপকূল থেকে প্রায় ৮০ জন অভিবাসীকে নিয়ে ভাসতে থাকা একটি পালতোলা নৌকা উদ্ধার করেছে কোস্টগার্ডের টহল দল।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews