1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শাহরুখকে জড়িয়ে ধরে চুমু নারীর, নিন্দার ঝড়

  • বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে

শাহরুখকে জড়িয়ে ধরে চুমু নারীর, নিন্দার ঝড়

পছন্দের নায়ককে একবার কাছে পেতে বা ছুঁয়ে দেখতে কত পাগলামিই করেন ভক্তরা। এবার বলিউড বাদশাহ শাহরুখ খানকে কাছে পেয়ে তেমন কিছুই ঘটনালেন এক নারী ভক্ত।

মঙ্গলবার দুবাইতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাহরুখ। বন্ধুর রিয়েল এস্টেট ব্র্য়ান্ডের প্রচারে অংশ নিতেই সেখানে উপস্থিত হন এই বলিউড সুপারস্টার। পরে উপস্থিত অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। যেখানে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে কারো সেলফি তো কারো জড়িয়ে ধরার আবদার রাখতে গিয়ে বিপাকে পড়েন শাহরুখ। ভিড়ের মধ্যে এক নারী ভক্ত এসে জড়িয়ে ধরে শাহরুখের গালে চুমু দেন। অভিনেতাও আটকাতে পারেননি। এরপর হাসতে হাসতে বের হয়ে যান ওই নারী।

শাহরুখকে জোর করে চুমু দেওয়ার ওই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এরপর থেকেই ওই নারীর সমালোচনায় মেতে উঠেছেন নেটিজেনরা। অনুমতি ছাড়াই অভিনেতার সঙ্গে এ কাণ্ড ঘটনোয় তার শাস্তিও দাবি করছেন তারা।

একজন লিখেছেন, ‘এই মহিলাকে জেলে ভরা উচিত’। অপর একজন লেখেন- ‘ইশ! জঘন্য, চুমু খাওয়ার পর কেমন একটা গসিপ করা আন্টিদের মতো হাসছিল মেয়েটা’।

কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘নায়িকাদের সঙ্গে যদি তার পুরুষ ভক্ত এমন আচরণ করত তাহলে কী ঘটত? সেলেব্রিটিদের ভালোবাসা এক জিনিস, আর বিনা অনুমতিতে তাদের পার্সোনাল স্পেসে ঢুকে পরা আরেক জিনিস।’

যদি ওই ঘটনার পর শাহরুখের কোনো প্রতিক্রিয়াই এখন পর্যন্ত পাওয়া যায়নি।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews