লালমনিরহাটে ধর্ষন চেষ্টা মামলার আসামী মাসুম মিয়া হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে এসে মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়,গত ২৯ এপ্রিল সকালে জেলার মহেন্দ্রনগর ইউপির ভোলার চওড়া গ্রামের শামছুল হকের ছেলে মাসুম মিয়া প্রতিবেশি প্রতিবন্ধী এক মেয়েকে ধর্ষন করার চেষ্টা করে।পরে মেয়ের মা ঘাস কেটে বাড়ীতে এসে বিষয়টি জানতে পেরে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে হাসপাতালে যায়।
পরে সদর থানায় একটি অভিযোগ দায়ের করে।পুলিশ সেই অভিযোগের সত্যতা পেয়ে ৬ মে মালাটি রেকর্ড করে।আসামী মাসুম মিয়া পালিয়ে ঢাকা গিয়ে হাইকোর্ট থেকে আগাম ৬ সপ্তাহের জামিন নিয়ে বাড়ীতে এসে বিভিন্ন ভাবে বাদীকে মামলা তুলে নিতে ভয়ভীতি দেখায়।
সরজমিন তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়।ভিকটিমের বাবা কান্না জড়িত কন্ঠে বরেন,বাবা আমি ভ্যান চালিয়ে সংসার চাইলাই।অভাবের সংসারে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে কোনমত বেঁচে আছি।কিন্তু লম্পট মাসুম আমাদের বেচে বেঁচে থাকতে দিবে না।একের পর এক হমকি দিচ্ছে।মামলা না তুলে নিলে বড় ধরনের ক্ষতি করতে পারে।

Leave a Reply