লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশের অভিযানে ২ জুয়ারী জুয়া খেলার সরঞ্জামসহ আটক হয়েছে।
১২ জুন সারপুকুর ইউনিয়নের টিপার বাজার এলাকায় জুয়া খেলার সময় তাদের আটক করে আদিতমারী থানা পুলিশ।
আটককৃত জুয়ারীরা হলেন তালুক হরিদাস এলাকার দুলাল মিয়ার ছেলে লাকু মিয়া ও বিরানী এলাকার মৃত মাসুদের ছেলে জাহেদুল ইসলাম(৩৭)।
পরে জুয়ারীদের উপজেলা নির্বাহী অফিসার আদিতমারী জি আর সারোয়ার এর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে


প্রত্যককে ০২ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০/- টাকা জরিমানাদন্ড প্রদান করেন। আটককৃত জুয়ারীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককারী অফিসার-মোঃ মোজাম্মেল হক অফিসার ইনচার্জ, এসআই/কমল কিশোর ঘোষ , এসআই মতিউর রহমান, এএসআই/শাহাদুল ইসলাম, এএসআই তপন কুমার সহ সঙ্গীয় অফিসার ফোর্স, আদিতমারী থানা, লালমনিরহাট।


Leave a Reply