1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কবে মা হচ্ছেন জানালেন পরীমনি

  • শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১১১ বার পড়া হয়েছে

ঘরে নতুন অতিথির আগমন বার্তা আরও ভালো করে বুঝতে পারছেন পরীমনি। নতুন অতিথিকে বরণ করে নিতে বাড়িতেও ভিড় বাড়ছে। শাশুড়ি মা থেকে খালা সবাই ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষা থাকা সন্তানের জন্য চলছে কেনাকাটাও। সব মিলিয়ে বাড়িতে উৎসবমুখর পরিবেশ।

কবে সুখবর দেবেন পরীমনি? জানাবেন প্রথম সন্তানের জন্মের খবর। ভক্তদের আর অপেক্ষায় না রেখে জানিয়েছেন মা হওয়ার সম্ভাব্য দিন-তারিখ।

গত মঙ্গলবার স্বামী শরীফুল রাজকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন পরীমনি। চিকিৎসক জানিয়েছেন, পরী ও গর্ভের সন্তান সুস্থ আছে। সঙ্গে জানিয়েছেন বহুল প্রতীক্ষিত সেই দিন-তারিখও ২৮ আগস্ট পৃথিবীর আলো দেখতে পারে পরীমনির সন্তান।

পরীমনি বলেন, চিকিৎসক ২৮ আগস্ট সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য ডেট দিয়েছেন। নতুন অতিথিকে বরণ করতে শাশুড়ি মা, খালাসহ অনেকেই আমার বাসায়। এর মধ্যে রাজের দুটি সিনেমা (‘পরাণ’ ও ‘হাওয়া’) মুক্তি পেয়েছে। সিনেমা নিয়ে প্রচারণার ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিচ্ছে। সবাই আমাকে নিয়ে ব্যস্ত। খুবই সুন্দর সময় পার করছি।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য দিন যত কাছে আসছে, নতুন অতিথির আগমনী বার্তা তত ভালো করে টের পাচ্ছেন পরীমনি। তিনি বলেন, এখন তো সন্তানের আগমনী বার্তা স্পষ্টই বুঝতে পারি। মনে মনে সারাক্ষণ ওর সঙ্গে খেলি। এমন সুখের দিনগুলো যদি ফ্রেমে বন্দী করে রাখতে পারতাম! কয়েকটি দিনও দেরি সহ্য হচ্ছে না।

ছেলে না মেয়ে হবে, তা এখনো জানেন না পরীমনি ও রাজ। চিকিৎসকের মাধ্যমে জানার সুযোগ থাকলেও কৌতূহল দেখাননি তারকা দম্পতি। চমক হিসেবেই রাখতে চেয়েছেন।

এ প্রসঙ্গে পরী বলেন, যখন সন্তান পৃথিবীতে আসবে, তখন জানাটাই আনন্দের হবে। তা ছাড়া এ বিষয় নিয়ে সবার কৌতূহল আছে। ছেলে হোক, মেয়ে হোক সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসবে, এটাই চাওয়া।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews