1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লালমনিরহাটে ছাত্রীকে গালি দেয়ার ঘটনায় শিক্ষকের নামে অভিযোগ তুলে নিলেন অভিভাবক

  • মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

লালমনিরহাটে ছাত্রীকে গালি দেয়ার ঘটনায় শিক্ষকের নামে অভিযোগ তুলে নিলেন অভিভাবক

বিশেষ প্রতিনিধিঃ

লালমনিরহাট পৌরসভার পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের এক স্কুল ছাত্রীকে গালিগালাজ করার ঘটনায় শিক্ষকের নামে থানায় দেয়া অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন ওই শিক্ষিকার অভিভাবক রফিকুল ইসলাম রফিক।

সোমবার রাতে সদর থানায় বাদী -বিবাদীসহ উভয় পক্ষ উপস্থিত হয়ে ঘটনার আপোষ মিমাংসা করে অভিযোগটি প্রত্যাহার করে নেওয়া হয়।
এর আগে ওই বিদ্যালয়ের আইসিটি শিক্ষক ফেরদৌস আহমেদের নামে থানায় লিখিত অভিযোগ দেন একই বিদ্যালয়ের দশম শ্রেণীর এক শিক্ষার্থীর অভিভাবক।

তিনি অভিযোগে উল্লেখ করেন, গত বুধবার স্কুলের মধ্যাহ্ন বিরতির পরে আইসিটি শিক্ষক ফেরদৌস আহমেদ দশম শ্রেণীতে ক্লাস নিতে যান। এসময় রহিমা খাতুন (ছদ্মনাম) নামে এক ছাত্রীকে বোরখা পড়ে আসায় গালিগালাজ করেন। পরে ওই স্কুল ছাত্রী বাড়ি গিয়ে বিষয়টি অভিভাবককে জানালে তারা থানায় লিখিত অভিযোগ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরওয়ার বলেন, ছাত্রীকে গালিগালাজ করার ঘটনায় অভিযোগ করায় অভিযুক্ত শিক্ষক ছাত্রীর বাড়ি গিয়ে অভিভাবকের কাছে দুঃখ প্রকাশ করেছে।

এছাড়াও বিদ্যালয় ম্যানেজিং কমিটি জরুরি মিটিং করে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে প্রচলিত আইনে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews