1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুর সাব-রেজিস্ট্রার অফিস ঘুষের টাকা ফেরৎ চেয়ে উকিল নোটিশ

  • শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৩০৮ বার পড়া হয়েছে

ভূঞাপুর সাব-রেজিস্ট্রার অফিস ঘুষের টাকা ফেরৎ চেয়ে উকিল নোটিশ

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে সাব-রেজিষ্টারকে দেয়া ঘুষের টাকা ফেরৎ চেয়ে উকিল নোটিশ দিয়েছে এক ভুক্তভোগী। ৭ লক্ষ টাকা ঘুষ নেয়ার পরও তার দলিল নাম্বার পরিবর্তন করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।

দলিল দাতা ও গ্রহীতা এবং উকিল নোটিশ সূত্রে জানাযায়, উপজেলার পুখুরিয়া শিয়ালকোল মৌজায় মৃত মোঃ হায়দার আলী খানের ৫৪ শতাংশ জমি উত্তরাধিকার সূত্রে পান তার স্ত্রী মাজেদা বেগম এবং একমাত্র কন্যা তানিয়া সুলতানা।

এ সম্পত্তি দেখভাল করার জন্য তারা তানিয়ার স্বামী মোঃ আব্দুল বারী মিয়ার নামে পাওয়ার অব এটর্নি দলিল করতে আসেন ভূঞাপুর সাবরেজিস্ট্রার অফিসে।

গত ৩০/৪/২০২৩ তারিখ সম্পাদিত পাওয়ার অব এটর্নি দলিল করার জন্য সাবরেজিস্ট্রার অফিসে দাখিল করেন। কাগজপত্রে জটিলতার কথা বলে ১০ লক্ষ টাকা ঘুষ দাবি করেন সাব রেজিস্ট্রার অঞ্জনা রাণী দেবনাথ।

পরে ৭ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে দলিল করতে রাজি হন তিনি। সে মোতাবেক ঘুষের ৭ লক্ষ টাকা বুঝে নিয়ে সাব রেজিস্ট্রার কমিশনের মাধ্যমে দলিল করার পরামর্শ দেন।

সে মোতাবেক গত ৩/৫/২০২৩ তারিখ সকালে সাব রেজিস্ট্রার অফিস সহকারি জুয়েলকে প্রয়োজনীয় কাগজ পত্র দিয়ে দলিল গ্রহীতার নিজ বাসা পৌর এলাকার ঘাটান্দি মৌজার নাইমা মঞ্জিলে পাঠান সাব রেজিস্ট্রার অঞ্জনা রাণী দেবনাথ।

বাসায় সম্পাদিত দলিলে মোট জমির পশ্চিম দিক থেকে ৫৪ শতাংশ জমির দলিল সম্পাদন করে বালাম বই, দলিলসহ অন্যান্য কাগজপত্রে দাতা ও গ্রহীতাগণের টিপসহি ও স্বাক্ষর নিয়ে আসেন। দলিলের সিরিয়াল নাম্বার পরে ১৪৩০।

অন্যদিকে একই সম্পত্তির অন্যান্য অংশিদাররা বাকি জমি বিক্রি করেন খাইরুল ইসলাম গংদের কাছে। তারা দলিল দাখিল করতে গিয়ে জানতে পারে এই সম্পত্তির পশ্চিমাংশ থেকে আগে দলিল হয়ে গেছে। পরে খাইরুল ইসলাম গংরা জমির পশ্চিমাংশ পাওয়ার জন্য প্রস্তাব দেন সাব রেজিস্ট্রারের কাছে।

সাব রেজিস্ট্রার অঞ্জনা রাণী দেবনাথ ০৩/০৫/২০২৩ তারিখের গ্রহীতা মোঃ আব্দুল বারী মিয়ার কমিশনকৃত ১৪৩০ নং পাওয়ার অব এটনি দলিল বাতিল দেখিয়ে ০৭/০৫/২০২৩ তারিখ নিয়মিত দলিলে অন্তর্ভূক্ত করেন এবং ১৪৩০ নং দলিলের নাম্বার কেটে নতুন সিরিয়াল নাম্বার দেন ১৪৩১।

অপর দিকে বিশেষ সুবিধার বিনিময়ে খাইরুল ইসলাম গংদের ১৪৩১ নং নিয়মিত দলিলের নাম্বার কেটে নতুন সিরিয়াল নাম্বার দেন ১৪৩০।

বিষয়টি জানাজানি হলে প্রথম দলিল গ্রহীতা আব্দুল বারী মিয়া তার দেয়া ঘুষের ৭ লক্ষ টাকা ফেরত চাইলে নানা তালবাহানা করতে থাকে। একপর্যায়ে ঘুষের টাকা ফেরত দিতে অস্বীকার করায় গত ১৬/০৫/২০২৩ তারিখে ঘুষের টাকা ফেরৎ চেয়ে উকিল নোটিশ দেন।

নোটিশে বলা হয়েছে ৭ কার্য দিবসের মধ্যে ঘুষের টাকা ফেরত না দিলে দুই কোটি টাকা ক্ষতিপুরণের দাবিতে প্রচলিত আইনে মামলা করা হবে সাব রেজিস্ট্রার অঞ্জনা রাণী দেবনাথের বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে ভূঞাপুরের সাব-রেজিস্ট্রার অঞ্জনা রাণী দেবনাথ মোবাইলে বলেন, আমি কোন উকিল নোটিশ পাইনি এবং কোন ঘুষ গ্রহন করিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews