1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নাচোলে এমপির শ্যালকের বাড়ি থেকে চোরাই শ্যালো মেশিন উদ্ধার

  • শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৮৩ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চোরাই শ্যালো মেশিন এমপির শ্যালক নোমানের বাড়ি থেকে উদ্ধার করলেও মামলা নিতে গড়িমসি করছেন নাচোল থানার ওসি মিন্টু রহমান। শ্যালো মেশিনের মালিক উপজেলার সদর ইউনিয়নের ঝিকড়া পাঠানপাড়ার নূরুয়ার ছেলে মজনু জানান, গত মঙ্গলবার (২ আগষ্ট) তার জমিতে সেচ দেওয়ার জন্য তার একটি শ্যালো মেশিন মাঠে নিয়ে যায়। জমিতে আরও সেচ দেওয়া জন্য মঙ্গলবার রাতে মাঠেই মেশিনটি রেখে দেয় মজনু।

পরদিন বুধবার (৩ আগষ্ট) সকালে মাঠে গিয়ে মেশিনটি দেখতে না পেয়ে অনেক যায়গায় খুঁজাখুজি করে। মজনু উপজেলার ও পার্শবর্তি নিয়ামতপুর, তানোর উপজেলার ভাংড়ির দোকানে খোঁজ খবর নেয়। এক পর্যায়ে মজনু জানতে পারে উপজেলার কালইর বাজারে ভাংড়ির দোকানদার তোরিকুলের দোকানে মেশিনটি আছে। বিষয়টি নাচোল থানা পুলিশকে জানালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই রাতেই ঝিকড়ার মোড়ের ভাংড়ি ব্যবসায়ী মোক্তারের ছেলে মোশদুল (৩৫) মেশিনটি রাতারাতি ফেরত নিয়ে এসে গফুরের বাড়িতে রাখে।

পরে গফুর বেকায়দায় পড়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলামের মামাতো ভাই ও শ্যালক নোমান আলীকে মেশিনটি জমা দেয়। মজনু নাচোল থানা পুলিশকে বিষয়টি বিস্তারিত জানায়। পুলিশ প্রথমে বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করলেও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের নির্দেশে পুলিশের একটি অভিযানিক দল গত বৃহস্পতিবার (৪ আগষ্ট) গভীর রাতে এমপির শালা নোমান আলীর বাড়ি থেকে চুরি হওয়া শ্যালো মেশিনটি উদ্ধার করে থানা হেফাজতে রাখে।

মজনুর অভিযোগ, তার অভিযোগের প্রেক্ষিতেই ওই মেশিনটি উদ্ধার করা হলেও অজ্ঞাত কারণে থানায় মামলা নিচ্ছেন না থানার ওসি। এদিকে শ্যালো মেশিন উদ্ধারের পর থেকেই উপজেলার ভুজইল গ্রামের পেশাদার ও চিহ্নিত দালাল (বিএনপি নেতা) মৃত হাজী শাফাতুল্লার ছেলে জামাল উদ্দীনের কথায় থানার ওসি মামলা নিতে গড়িমসি করেন। এদিকে দালাল জামাল শ্যালো মেশিন চুরির সাথে জড়িত চার চোরের নিকট থেকে ৪০ হাজার টাকা তুলে ওসির নাম ভাঙিয়ে দালালী চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, ওই চিহ্নিত দালাল জামাল দিনরাত থানায় দালালী করে।

থানার সিসি টিভির ফুটেজ চেক করলে তার দালালীর প্রমান পাওয়া যাবে। দালাল জামালের নেতৃত্বে আমাকে চাপ দিয়ে বিষয়টি গোপনে মিমাংসার চেষ্টা চলছে বলে মজনু জানিয়েছেন।
এবিষয়ে নাচোল ইউনিয়নের সংশ্লিষ্ট ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার সাদিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, আমি পুরো বিষয়টি অবগত, নোমানের বাড়ি থেকে চোরাই শ্যালো উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গেছে। তবে জামালের মাধ্যমে দফারফা হওয়ার কারণে থানায় মামলা নেয়নি।

এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, ওইরাতে খবর পেয়ে পুলিশ অভিযানে নামে।

বিভিন্ন সূত্র ধরে অবশেষে নামো ঝিকড়া গ্রামের পাঠানপাড়ার মৃত গোলাম রশুলের ছেলে নোমান আলীর বাড়ি থেকে মেশিনটি উদ্ধার করা হয়। মজনু নিজেই থানায় অভিযোগ করতে অস্বীকৃতি জানান বলেও জানান ওসি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। জামাল দালালের বিষয়ে জানতে চায়লে ওসি বলেন, সে আমাদের থানার প্রয়োজনীয় বাজার করে দেয়, বিভিন্ন সাহায্য সহযোগিতা করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews