1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

“তামাক নয়, খাদ্য ফলান” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আহ্ছানিয়া মিশন ৩০ জেলায় মানববন্ধন ও র‌্যালীর উদ্যোগ গ্রহণ করেছিলো।

এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিসি অফিসের সামনে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

এ সময়, প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে দেশকে তামাক মুক্ত করার লক্ষ্যে ও ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধিত ২০১৩)-এর অধিকতর সংশোধনের লক্ষ্যে প্রস্তাবিত খসড়া আইনটি দ্রত পাশ করে এর বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

বক্তারা জানান, খসড়া আইনটি পাশ হলে একই সঙ্গে দেশে তামাকের ব্যবহার হ্রাস এবং এর মারাত্মক স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষতি আরও কমানো সম্ভব হবে।

সর্বোপরি, সংশোধনীটি পাস করা হলে তামাক নিয়ন্ত্রণ আইনটি আরও শক্তিশালী হবে যা বাংলাদেশে তামাকের ব্যবহার কমাবে। একই সঙ্গে তামাক ব্যবহারের ফলে প্রতিবছর যে এক লাখ ৬১ হাজার মানুষের প্রাণহানি হয় সেটি কমানো সম্ভব হবে।

এছাড়াও তামাক ব্যবহারজনিত কারনে উৎপাদনশীলতা হারানো এবং চিকিৎসা বাবদ বছরে যে ৩০ হাজার কোটি টাকা ব্যয় হয় তা কমানো সম্ভব হবে।

তামাক চাষীদের জন্য বিকল্প শস্য উৎপাদন এবং বিপণনের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের টেকসই, পুষ্টিকর ফসল চাষে উৎসাহিত করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে জনসাধারণ এবং নীতিনির্ধারণী পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘গ্রো ফুড, নট টোব্যাকো’ যার বাংলা ভাবার্থ করা হয়েছে- “তামাক নয়, খাদ্য ফলান”।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে। প্রতি বছর ৩১ মে বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়।

র‌্যালী ও আলোচনা শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেয়া হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews