1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এপ্রিল মাসে আদিতমারী থানা সার্বিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ

  • মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১২২ বার পড়া হয়েছে

এপ্রিল মাসে আদিতমারী থানা সার্বিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ

রকিবুল ইসলাম রুবেল,লালমনিহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার আদিতমারী থানা এলাকায় মাদক, জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম সহ প্রভৃতি অপরাধ নির্মুলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আদিতমারী থানা পুলিশ।

এরই স্বীকৃতি হিসেবে আজ লালমনিরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্ম মুল্যায়নে এপ্রিল/২৩ মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে, আদিতমারী থানাকে নির্বাচিত করা হয় একই সাথে সার্বিক কর্মমুল্যায়নে আদিতমারী থানার এসআই মোঃ মিজানুর রহমানকে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক বলেন, লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারকে আদিতমারী থানা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

আরো কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ পুলিশের গর্ব ও অহংকার, জনগনের প্রকৃত সেবক, সততার সমুজ্জ্বল ব্যক্তিত্ব, জনবান্ধব পুলিশের রোল মডেল ও আদর্শ,

রংপুর রেঞ্জ পুলিশের অভিভাবক রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম স্যার এবং অতিরিক্ত ডিআইজি জনাব এস. এম রশিদুল হক পিপিএম স্যারের প্রতি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আতিকুল হক স্যার, সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস,

(এ-সার্কেল এর অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) জনাব মোঃ আলমগীর রহমান স্যার সহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আদিতমারী থানায় কর্মরত পুলিশ পরিদর্শক ( তদন্ত) জনাব মোঃ রফিকুল ইসলাম সহ আমার সকল সহকর্মীদের প্রতি, যাদের ঐকান্তিক প্রচেস্টা,

কর্মতৎপরতা, অনুপ্রেরণা, শক্তি, সাহস, ভালোবাসার মাধ্যমে আজকের আমাদের এই অর্জন। যা ভবিষ্যতে আমাদের দায়িত্ব পালনে আরো বেশি উদ্দীপক হিসেবে কাজ করবে।

সম্মানিত ডিআইজি, রংপুর রেঞ্জ, মহোদয় ও সম্মানিত পুলিশ সুপার, লালমনিরহাট মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দিচ্ছে আদিতমারী থানা পুলিশ।

সম্মানিত স্যারদের নির্দেশনা যথাযথভাবে অনুসরন করে আগামীতে আরো উন্নত পুলিশি সেবা প্রদানের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে আদিতমারী থানা পুলিশ বদ্ধ পরিকর।

সকলের নিকট দোয়া প্রার্থণা করছি আমরা যেন শতভাগ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে আমাদের দায়িত্ব পালন করতে পারি এবং আদিতমারী থানায় মাদক,

জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম সহ প্রভৃতি অপরাধ নিয়ন্ত্রণ করে আদিতমারী বাসিকে একটি মডেল থানা উপহার দিতে পারি। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হউন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews