1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভোলাহটে প্রকাশ্য দেশীয় অস্ত্র নিয়ে আম পেড়ে নিয়েছে দুর্বৃত্তরা

  • সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৮০ বার পড়া হয়েছে

ভোলাহটে প্রকাশ্য দেশীয় অস্ত্র নিয়ে আম পেড়ে নিয়েছে দুর্বৃত্তরা

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আম বাগানে অবৈধ ভাবে দেশীয় অস্ত্র নিয়ে আমবাগানে অনুপ্রবেশ করে আম পেড়ে নিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৯ মে) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার নতুনহাজীপাড়া গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেনের আমবাগানে এঘটনা ঘটে। নিমগাছী মৌজা, ২০ নং জেএল, ৭২ নং খতিয়ান, ২৭৩১ নং হোলন্ডিং, ৫৬২ নং দাগের আম বাগানের আম পেড়ে নিয়েছে।

এর পূর্বে শুক্রবার (২৬ মে) ভোর ৫ টার দিকে একই দূর্বৃত্তরা হাসুয়া লাঠিসোটা নিয়ে আম পাড়লে ৯৯৯ নম্বরে ফোন করে জানালে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানান বাগান মালিক। পেড়ে নেয়া আম, আম ফাউন্ডেশনের হেফাজতে নেয়া হয়।

বাগান মালিক নতুন হাজিপাড়া গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, আমার ক্রয়কৃত তফসিলী ২১ শতাংশ জমির খিরসাপাত, লক্ষণভোগ আম দু দফায় উপজেলার উল্লাডাঙ্গা গ্রামের মৃত্য ফকির মোহাম্মদের ছেলে মোঃ আনারুল ও তাঁর ছেলে মো: শহিদুল ইসলামসহ ১০/১২ দুর্বৃত্ত আম পেড়ে নেয়।

আম পাড়ার পূর্বে তাঁদের নামে ভোলাহাট থানা ৭ ফেব্রুয়ারি তারিখ জিবি করা হয় জিবি নং ২৪৮। আম পাড়ার ঘটনায় ভোলাহাট থানা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বাগান মালিকের ছেলে আলি হায়দার বলেন, দূর্বৃত্তরা ১৯৮০ সালের জাল দলীল তৈরি করে আমার পিতাকে বিভিন্ন সময় ভয় ভীতি দেখাছিল। আমি বাদী হয়ে পরিবাবের নিরাপত্তার জন্য ভোলাহাট থানায় জিডি করলে জমির দলীলপত্র দেখাবে বলে ১৬ দিনের সময় নিয়ে আসে। কিন্তু এখন পর্যন্ত থানায় জমির দলীলপত্র নিয়ে উপস্থিত হয়নি।

তিনি আরো বলেন, বিভিন্ন সময় জমিতে গিয়ে জমির সীমানা উঠিয়ে ফেলা ও জমির বেড়া ভেঙ্গে ক্ষয়ক্ষতি করে। এদিকে হঠাৎ ২৬ মে শুক্রবার ভোরে উল্লাডাঙ্গা গ্রামের মৃত্য ফকির মোহাম্মদের ছেলে মো: আনারুল ও তাঁর ছেলে মো: শহিদুল ইসলাম, পুরাতন হাজিপাড়া গ্রামের আশরাফুল (ভদু), নাজিরপুর গ্রামের মোঃ মশিউর রহমান, মোঃ মাহফুজ ও দুর্বৃত্ত মোঃ ফারুকসহ অনেকে হাসুয়া লাঠিসাটা নিয়ে এসে আম পড়া শুরু করে।

আম পাড়ার খবর পেয়ে জরুরী নাম্বার ৯৯৯ ফোন করলে ও আম ফাউন্ডেশন ভোলাহাট এলাকা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম বাগানে গেলে আম ফেলে পালিয়ে যায়। পরে ভোলাহাট থানায় ও আম ফউন্ডেশনে অভিযোগ করি।

তিনি আরো বলেন, দ্বিতীয় দফা ২৯ মে আবারও আম পড়তে আসার কথা শুনে বিষয়টি ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজাকে জানালে এস আই মোঃ হাবিবকে ঘটনাস্থলে পাঠান। দূর্বৃত্তরা আম পাড়ার সময় পুলিশ আসার খবরে পালিয়ে যায়।

এই ব্যাপারে আনারুলের কাছে মোবাইল ফলে জানতে চাইলে, কিছু বলতে রাজি হননি।

দায়িত্বরত এস আই মোঃ হাবিব জানান, আমি আম ফাউন্ডেশন ভোলাহাট এর ঐ এলাকার প্রতিনিধি মোঃ শরিফুল ইসলামের কাছে পেড়ে নেয়া আম জমা দেয়া হয়েছে।

আম ফাউন্ডেশন প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম জানান, গত ২৬ ও ২৯ মে পেড়ে নেয়া আমগুলো আমার মাধ্যেমে ফাউন্ডেশনের হেফাজতে আছে বলে নিশ্চিত করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews