চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে উত্তর চাঁদপুরে বৃহস্পতিবার দুপুরে মেসার্স সুমন এগ্রো প্রজেক্ট পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি দল।


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোঃ লিয়াকত আলীর নেতৃত্বে মেসার্স সুমন এগ্রো প্রজেক্ট পরিদর্শন কালে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাঃ ফজলে এলাহি, চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নায়ন
অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ আব্দুল মান্নান, শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুৎ তোয়াব, ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার, (ইমপ্যাক্ট-৩ প্রকল্প)মোঃ আলামিন।
মেসার্স সুমন এগ্রো প্রজেক্টের স্বত্বাধিকারী সানাউল্লাহ সুমন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি দলকে কেঁচো, ভার্মি কম্পোস্ট ও গ্যাস চুলা ইত্যাদি কি ভাবে পরিচালনা করে তা উপস্থাপন করেন।
পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন যুব ও মন্ত্রণালয়ের প্রতিনিধি দল শেষে সোনা মসজিদ স্থল বন্দর ও সোনামসজিদ পরিদর্শন করেন।

Leave a Reply