ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
গত ১৮ মে রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন জোর পাইকতলা সরজন বাজার এলাকায় একজন বৃদ্ধাকে মোটরসাইকেল চালক দ্রুত ও বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক বৃদ্ধা নিহত হন।
ঘটনার পরে ঘাতক চালক ঘটনাস্থলে মোটর সাইকেল রেখে পালিয়ে যায়। ঘটনার প্রেক্ষিতে র্যাবের একটি চৌকস দল ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহিপুর


কলেজ মোড় হতে ১৯ মে রাতে পলাতক ঘাতক চালক ভোদু আলী (৩৫), পিতা-মৃত সাবুর আলী, সাং-ফতেহপুর (খোলশী), থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করেছে করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব।

Leave a Reply