বিশেষ প্রতিনিধি লালমনিরহাট :
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক সেবনের দায়ে মাইদুল ইসলাম নামে এক যুবককে ৫ দিনের জেল ও ৫ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরো ৩০ দিনের জেল) দিয়েছে ভাম্যমান আদালত।
গতকাল ভাম্যমান আদালতের আদিতমারী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি রওজাতুন জান্নাত এ রায় দেন।
আটক মাদকসেবী লালমনিরহাট সদরের হাড়িভাঙ্গা এলাকার ফজলুল হকের ছেলে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান,১৭ মে সকাল বেলা আদিতমারী থানাধীন ৩নং কমলাবাড়ী ইউপিস্থ হাজীগঞ্জ উদীয়মান স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে মাদক সেবনরত অবস্থায় মাদক(গাঁজা) ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ ০১(এক) জন মাদক সেবীকে আটক করা হয়।পরে ভ্রাম্যমান আদালতে নেয়া হলে এ রায় দেন।পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply