ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌরসভা এলাকার উদয়ন মোড়ের আলাউদ্দীন হোটেল এন্ড
রেস্টুরেন্টের ভিতর হতে মোবাইল অ্যাপ এর মাধ্যমে অবৈধ ক্রিপ্ট কারেন্সি লেনদেন এবং জনসাধারণের বিপুল অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা সহ ০৩ জন সদস্য কে গ্রেফতার করে র্যাব-৫ এর একটি আভিযানিক দল।

গ্রেফতার কৃত আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর এলাকার স্বরুপনগর গ্রামের মোঃ বাবলু আক্তারের ছেলে মোঃ আলিউল আজিম (৩৫) (মূলহোতা),
অপর দুইজন গোমস্তাপুর উপজেলার পুরাতন প্রসাদপুর গ্রামের মোঃ রকিবুল ইসলাম তৌফিকের ছেলে মোঃ শামসুদ্দিন (২৫) ও কলোনী ডাইনপাড়া গ্রামের মোঃ বাবলু আলীর ছেলে মোঃ আরিফ হোসেন (২৫)।
জানায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫ এর একটি অপারেশন দল গতকাল ১৫ মে (সোমবার)
দুপুর ১ টা ৩০ মিনিটের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌরসভা এলাকার উদয়ন মোড়ের আলাউদ্দীন হোটেল এন্ড রেস্টুরেন্টের ভিতর হতে মোবাইল অ্যাপ এর মাধ্যমে অবৈধ ক্রিপ্ট কারেন্সি লেনদেন এবং

জনসাধারণের বিপুল অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা সহ ০৩ জন সদস্য কে আল্টিমা এ্যাপস্ এর কাজে ব্যবহৃত ০৬টি মোবাইল ফোন, ০৮টি সীমকার্ড এবং ২২ টি বিভিন্ন গ্রাহকের আল্টিমা এ্যাপস্ সম্বলিত কার্ড সহ গ্রেফতার করে।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (১৫ মে) দিবাগত মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


Leave a Reply