1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চলে গেছে ঘূর্ণিঝড় মোখা, কি করে গেলো তা এখনো জানযায়নি, রাতেই নামিয়ে ফেলা হবে মহাবিপদ সংকেত

  • রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে

চলে গেছে ঘূর্ণিঝড় মোখা, রাতেই নামিয়ে ফেলা হবে মহাবিপদ সংকেত

কিছুক্ষণ  আগে বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় মোখা। বর্তমানে মোখার পেছনের কিছুটা  অংশ  বাংলাদেশ উপকূলে থাকলেও সেটি বর্তমানে মিয়ানমারের দিকে চলে গেছে। মোখা বাংলাদেশ উপকূল অতিক্রম করার পরই রাতের মধ্যে কক্সবাজারসহ অন্যান্য বন্দরের মহাবিপদ সংকেত নামিয়ে ফেলা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৪ মে) সন্ধ্যায় আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান।

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, ‘অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ আজ সকাল ৬টায় বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করে। পরে বিকেল ৩টায় ঘূর্ণিঝড়ের মূলকেন্দ্র স্থলভাগে ওঠে। ক্রমান্বয়ে ঘূর্ণিঝড়ের পেছনের অংশ উপকূলে ওঠা প্রায় সম্পন্ন করেছে। এটি আরও কিছুক্ষণ পরে পুরোপুরি বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করবে। স্থলভাগে এটি বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে।’

তিনি বলেন, ‘সেন্টমার্টিনে দুপুর আড়াইটার সময় ঘূর্ণিঝড় মোখার সর্বোচ্চ ১৪৭ কিলোমিটার গতিবেগ রেকর্ড করা হয়েছে। এছাড়া আজ রাতেই মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হবে। কাল যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে, তখন সিগন্যাল তুলে নেওয়া হতে পারে। মূলত পরিস্থিতি ফেভার করলে সিগন্যাল কমানো হবে। তা না হলে থাকবে।’

নাজমুল হক আরও বলেন, ‘মোখার মূল অংশ মিয়ানমারে চলে গেছে। তবে দেশের উপকূলে এর প্রভাব থাকবে। যেমন এর প্রভাবে বৃষ্টিপাত হবে। মানে মোখা দুর্বল হলেও আগামী কয়েকদিন এর প্রভাবে বৃষ্টিপাত হবে। আজ রাতে ঢাকাতেও বৃষ্টি হতে পারে। বিশেষ করে আগামী দুই থেকে তিনদিন ঢাকাসহ সারাদেশেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ সারাদেশের অনেক জায়গায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জানান তিনি।’

এদিকে বাংলাদেশের কক্সবাজার উপকূল অতিক্রম করে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন প্রদেশে আছড়ে পড়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মিয়ানমারে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছেন।

মিয়ানমারের উপকূলে শক্তিশালী এই ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে হাজার হাজার মানুষ মঠ, প্যাগোডা এবং স্কুলে আশ্রয় নিয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েট প্রেস (এপি) বলেছে, রাখাইনে ঘূর্ণিঝড় মোখার আঘাতে অনেক ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews