নিজেস্ব প্রতিবেদক :
সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল, যশোর জনগনের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ফলস্বরুপ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর গত এপ্রিল/২০২৩ মাসে যশোর

জেলার বিভিন্ন থানায় সাধারন ডায়েরীভুক্ত ৪১ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন থানার জিডি মূলে হ্যাকিংকৃত সর্বমোট ১৬(ষোল)
টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে। ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়া ০৯ জন ভুক্তভুগীর নগদ/বিকাশের সর্বমোট ১,০০,৯১৭/=(এক লক্ষ নয়শত সতেরো) টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া
১। যশোর চৌগাছা থানার জিডি নং-৫২৭, তাং-১০/০৪/২০২৩ মূলে নিঁখোজ ভিকটিম তানজিলা ইয়াসমিন বিথি(৩০) (ছদ্মনাম) কে উদ্ধারে সহায়তা করা হয়েছে।


Leave a Reply