1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ এমপি হিসেবে ১০০ দিন পূর্ণ উপলক্ষে সংবাদ সম্মেলনে চাপাইনবাবগন্জ ২ আসনের এমপি জিয়াউর রহমান-

  • শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ
এমপি হিসেবে ১০০ দিন পূর্ণ

উপলক্ষে সংবাদ সম্মেলনে চাপাইনবাবগন্জ ২ আসনের এমপি জিয়াউর রহমান-

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

বর্তমান আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। এ সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে অন্য সরকারের আমলে তা চোখে পড়েনি। চাপাইনবাবগঞ্জ ২ নির্বাচনী এলাকায় বর্তমান সরকারের উন্নয়ন চলমান রয়েছে।

শুক্রবার (১২ মে) বিকালে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে চাপাইনবাবগঞ্জ ২ আসনের এমপি চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান তার ১০০ দিন পূর্ণ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা গুলো বলেন।

লিখিত বক্তব্যে সংসদ সদস্য জিয়াউর রহমান বলেন, গত ১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদের ৪৪ চাপাইনবাবগঞ্জ ২ আসনে উপ নির্বাচনে বিজয়ী হওয়ার ১০০ দিন পূরন হয়েছে গত ১১ মে। সেই উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।

আমার এই স্বল্প সময়ের কার্যকালে আমি এলাকার সড়ক, রেল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, ক্রীড়া সহ সকল ক্ষেত্রে অসমাপ্ত কাজগুলো করার লক্ষ্য নিয়ে এগুচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা পেলে এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক উন্নয়ন সম্ভব।

আমাদের এই আসনটি তিনটি উপজেলা ও দুটি পৌরসভা রয়েছে। এলাকার বিদ্যুৎ সমস্যা সহ অন্যান্য সমস্যা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে কথা বলে সমাধানে সচেষ্ট রয়েছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাকালে বন্ধ হওয়া রাজশাহীগামী লোকাল ট্রেন, খুলনাগামী মহানন্দা ট্রেনে বগি বৃদ্ধি সহ রেলের সমস্যা সমাধানে চেষ্টা করছি।

জেলা আওয়ামী লীগের কোন্দল নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে সংসদ সদস্য জিয়াউর রহমান বলেন, একটি বড় দলে কোন্দল থাকতেই পারে। তবে আমরা কোন্দল নিরসনে উদ্যোগী রয়েছি।

চাপাইনবাবগঞ্জ সদরে সম্প্রতি হত্যাকান্ড নিয়ে আওয়ামী লীগের বিভক্তি প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত চলছে। প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হবে।

জেলা আওয়ামী লীগের মিটিং সম্পর্কে বলেন, কেন্দ্রের পরামর্শ অনুযায়ী সভা আহবান করা হবে।
তিনি তার দায়িত্ব পালনে সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews