1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের আম দিয়ে বিশ্বে বাংলাদেশকে পরিচিত করা সম্ভব

  • বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের আম দিয়ে বিশ্বে বাংলাদেশকে পরিচিত করা সম্ভব

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার (জিআই) মোঃ জিল্লুর রহমান বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের আম প্রচন্ড সুস্বাদু। বিশেষ করে এ জেলার খিরসাপাত আম অত্যন্ত সুমিষ্ট। সারা দেশেই এখানকার আমের সুনাম রয়েছে। এমনকি বিদেশে ও গিয়েছে এ আম। তাই এ জেলার আম দিয়ে বাংলাদেশকে বিশ্বে পরিচিত করা সম্ভব। শুধু দরকার ভৌগোলিক নির্দেশক (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন বা জিআই)

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে খিরসাপাত আমের ভৌগোলিক নির্দেশকের মাধ্যমে খিরসাপাত আমের ব্যান্ডিং বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম বাজারে আসবে আরও ২০ দিন পরে। কিন্তু এখানকার আমের নাম ব্যবহার করে বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন এলাকার অপরিপক্ক আম। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার আম চাষিরা। তাই এখানকার খিরসাপাত আমের ব্র্যান্ডিং প্রয়োজন। এ জেলার খিরসাপাত আমচাষীদের অনুরোধ করবো। আপনারা খিরসাপাত আমের ব্র্যান্ডিং করেন। এতে বিশ্ববাজারে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আমের কদর বাড়বে।

তিনি আরও বলেন, আমি বিভিন্ন আম বাজারে গিয়ে দেখেছি। চাঁপাইনবাবগঞ্জে আম চাষিরা প্রতারিত হচ্ছে। কারণ এ জেলার বলে অন্য এলাকার আম বিক্রি করা হয়। এটি আমরা থামাতে চাই। আমাদের মূল উদ্দেশ্য প্রকৃত খিরসাপাত আম চাষীরা নায্য মূল্য ।

মোঃ জিল্লুর রহমান বলেন, ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম জি আই পণ্য হিসেবে সনদ পেয়েছে। তবে আমরা খিরসাপাত আমে এখনো জিআই সনদের স্টিকার লাগাতে পারছিনা। তবে খুব দ্রুত তা ব্যবস্থা করছি।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ব মেধা সম্পদ সংস্থার লিগ্যাল অফিসার ম্যটিও গ্রাগনানী তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের আমের সুনাম শুনেছি। তাই প্রজেক্টের কাজে এখানে আসা। আমার ইচ্ছে আছে এখানকার আম চাষিদের সাথে কাজ করার।

এ কর্মশালায় উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জের ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব,শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম ও ৩০ জন আম চাষি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews