1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

একদিনে ১৩৯ জন বহিষ্কার, অনুপস্থিত ৩৫ হাজারেও বেশি

  • সোমবার, ৮ মে, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে

একদিনে ১৩৯ জন বহিষ্কার, অনুপস্থিত ৩৫ হাজারেও বেশি

সারাদেশে ১১টি শিক্ষাবোর্ডের অধীনে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চলমান এই পরীক্ষার চতুর্থ দিন অনুপস্থিত ছিল ৩৫ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী। পরীক্ষায় নকলের দায়ে ১৩৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। যা চলতি বছর পরীক্ষা শুরুর পর সর্বোচ্চ।

আন্তঃশিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, রোববার (৭ মে) ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৯টি বোর্ডের অধীনের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা বোর্ডের ৪ হাজার ৮৫০ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৮২৮ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৩৪২ জন, যশোর বোর্ডের ২ হাজার ২৯ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৯৫৮ জন, সিলেট বোর্ডে ১ হাজার ১৫০ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ১৯৩ জন, দিনাজপুর বোর্ডে ২ হাজার ১৪৪ জন এবং ময়মনসিংহ বোর্ডে ২ হাজার ১১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া বহিষ্কার হয়েছে ৯৪ জন। তাদের মধ্যে ঢাকা বোর্ডে ১৭, চট্টগ্রামে ২, বরিশালে ১৬, সিলেটে এক, দিনাজপুরে ১২, কুমিল্লায় ১৪ ও ময়মনসিংহ বোর্ডে ৩২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হন। আজকে কোনো পরীক্ষক বহিষ্কার হননি।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আজ অনুপস্থিত ছিল ১৩ হাজার ৮৭০ জন, বহিষ্কার হয়েছে ২৭ পরীক্ষার্থী। অনুপস্থিতির হার ৪ দশমিক ৮৪ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় ৩ হাজার ৩৮৯ জন অনুপস্থিত ও বহিষ্কার ৯ জন। অনুপস্থিতির হার ২ দশমিক ৮৫ শতাংশ।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ৭৮৫ জন, দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৩ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ২২ হাজার ৮০৪ জন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews