1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দেশে ভয়ংকর মাদক আইসের সবচেয়ে বড় চালান জব্দ

  • রবিবার, ৭ মে, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে

দেশে ভয়ংকর মাদক আইসের সবচেয়ে বড় চালান জব্দ

ব্যয়বহুল ও ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথের (আইস) সবচেয়ে বড় চালান জব্দ করার কথা বলছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। জব্দ করা আইসের ওজন ২৪ কেজি। এর আনুমানিক মূল্য ১২০ কোটি টাকা, যা এ যাবতকালে জব্দ করা আইসের সর্ববৃহৎ চালান বলে জানায় র‍্যাব।

শনিবার (৬ মে) রাতে কক্সবাজারের উখিয়ার পালংখালি এলাকা থেকে দেশের ইতিহাসে সর্ববৃহৎ আইসের চালান জব্দ করে র‍্যাব।রাতে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে আইসের একটি বড় চালান আসছে-এমন খবরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের উখিয়ার পালংখালি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দেশের ইতিহাসে সবচেয়ে বড় চালান ২৪ কেজি আইস জব্দ করা হয়। জব্দ করা আইসের বাজারমূল্য প্রায় ১২০ কোটি টাকা।

এর আগে গত ২৬ এপ্রিল কক্সবাজারের পালংখালী সীমান্ত থেকে ২১ কেজি ৯০ গ্রাম আইসের চালানসহ তিন মাদক কারবারিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তার আগে গত বছরের ২২ মার্চ আইসের সবচেয়ে বড় চালান জব্দ করেছিল র‍্যাব। তখন মুন্সিগঞ্জ জেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ কেজি আইসের একটি চালান জব্দ করে র‍্যাব। যার বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। এসময় বিপুল পরিমাণ অন্যান্য মাদক, বিদেশি আগ্নেয়াস্ত্র ও আইস চালানের সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews