1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিরাজগঞ্জ কাওয়াকোলা ইউনিয়নের ভূমি রক্ষায় মানববন্ধন

  • রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ কাওয়াকোলা ইউনিয়নের ভূমি রক্ষায় মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি :

বালুখেকো মানুষের অবৈধভাবে বালু উত্তোলনের কারনে সিরাজগঞ্জ সদর উপজেলা কাওয়াকোলা ইউনিয়নের আবাদি জমি, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কাওয়াকলা ইউনিয়ন বিলীন হয়ে যাচ্ছে।

কাওয়াকোলা ইউনিয়ন বিলীন হওয়া থেকে কাওয়াকোলা ইউনিয়বাসী মানববন্ধন করেছে।

রবিবার (৭ মে ২০২৩), সকাল ৯ টায় সিরাজগঞ্জ হার্ডপয়েন্টের পুরাতন জেলখানায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কাওয়াকোলা ইউনিয়নের নারী-পুরুষসহ সর্বস্তরের জনগন এ মানববন্ধনে অংশগ্রহন করে। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ৮নং কাওয়াকোলা ইউনিয়ন বাসী পাড়ভাঙ্গা এলাকায় বসবাস করি।

আমি অত্যান্ত দুঃখের সাথে জানাচ্ছি যে,
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কর্তক জিয়ারপাড়া বালু মহাল ইজারা দিয়েছেন যাহা নদীর পশ্চিম তীরবর্তী স্থানে অবস্থিত অতচ কতিপয় বালুদুস্য বদরুল আলম, গোলাম মোস্তফা সোহাগ, তৌহিদুল ইসলাম তাপস,.

তোফাজ্জল হোসেন ও ৫. শফিকুল ইসলাম, বাবু খান জোরপুর্বক অবৈধ ভাবে নদীর পূর্ব পাড়ে অর্থ্যাৎ ৮নং কাওয়াকোলা ইউনিয়নের মধ্যে বালু উত্তোলণ করছে, যাহা নিয়ম বর্হিভূত ও আইন পরিপন্থি।

বালু উত্তোলণের ফলে এলাকার সাধারণ মানুষের ফসলী জমী, বসত বাড়ীঘর, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, কমিউনিটি সেন্টার মুজিবকেল্লা ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হতে চলেছে।

বক্তারা আরো বলেন, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী সেখ হাসিনা আমাদের অবহেলিত ৮নং কাওয়াকোলা ইউনিয়নে অনেক উন্নয়নমুলক কাজ করেছেন।

যেমন: বিদ্যুৎ ব্যবস্থা করেছেন, কমিউনিটি সেন্টার,মুজিবকেল্লা ও পাকা রাস্তা নির্মান করেছেন এবং ভূমিহীনদের আবাসনের ব্যবস্থা করেছেন।

এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী সেখ হাসিনা কে ৮নং কাওয়াকোলা ইউনিয়নের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।

আর আজকে এই অবৈধ বালু উত্তলোণের কারনে এইসব উন্নয়ন মুলক কাজ হুমকির সম্মুখিন হইয়া পড়িয়াছে। ইতিমধ্য কাওয়াকোলা কমিউনিটি ক্লিনিক নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এহীন অন্যায় এর বিরুদ্ধে আমরা ৮নং কাওয়াকোলা ইউনিয়নবাসী মানব বন্ধনে সমবেত হয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কাওয়াকোলা ইউনিয়নের সাবেক সার্জেন্ট রফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান, ইউপি সদস্য জনাব আলী, আমজাদ হোসেন, সরোয়ার হোসেন প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews