1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরের ডিএনসির অভিযানে ঢাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

  • শনিবার, ৬ মে, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে

ফরিদপুরের ডিএনসির অভিযানে ঢাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

এস, এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসির) অভিযানে ঢাকার মতিঝিলের দিলকুশা বাণিজ্যিক এলাকার একটি কুরিয়ার সার্ভিস থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করা হয়েছে।
একটি বস্তায় ৫০টি স্কুল ব্যাগে করে এসব মাদক ঢাকা থেকে মাদারীপুরে পাঠানো হচ্ছিল।

শনিবার (৬ মে) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আটককৃত ওই মাদককারবারী সাইফুল ইসলাম (৩৯) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

ডিএনসির ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শামীম হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে ডিএনসি ফরিদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা বেশ কিছুদিন ধরে সন্দেহভাজন এক ব্যক্তির গতিবিধির ওপর নজর রেখেছিলেন। এরই মধ্যে খবর পাওয়া যায় কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান কুরিয়ারে করে ঢাকা হয়ে মাদারীপুর যাবে।

এ তথ্যের ভিত্তিতে সাইফুল ইসলামকে মতিঝিলের শাপলা চত্বর থেকে আটক করার পর ব্যাপক তল্লাশি করে তার কাছ থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পণ্য চালানের অনুলিপি পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফুল জানান, দিলকুশা বাণিজ্যিক এলাকার ওই কুরিয়ার সার্ভিস সেন্টার থেকে মাদকের একটি চালান তার বুঝে নেয়ার কথা। পরে তাকে সেখানে নিয়ে চালানের অনুলিপির মাধ্যমে পণ্যের একটি বস্তা সংগ্রহ করা হয়। বস্তায় পাওয়া যায় ৫০টি স্কুলব্যাগ। এসব ব্যাগে পলিথিনের বড় প্যাকেটে বিশেষ কৌশলে লুকানো ২৫০টি নীল রঙের জিপার পাওয়া যায়। প্রতিটি জিপার থেকে ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার (৫ মে) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর জেলার উপপরিচালক শামীম হোসেন জানান, জেলার বাইরে হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ফরিদপুরের ডিএনসি এ অভিযান পরিচালনা করেন। আটকের পর জিজ্ঞাসাবাদে সাইফুল জানিয়েছেন, দেশের দক্ষিণাঞ্চলের মাদক কারবারিদের কাছে ইয়াবা সরবরাহ করেন তিনি। সাইফুলের বিরুদ্ধে এর আগেও ফরিদপুরের ডিএনসি মাদকের মামলা রুজু করে।

এছাড়া এসব ইয়াবা তার নিজের বলে স্বীকার করেছে বলে জানান শামীম হোসেন। আর তিনি চট্টগ্রাম থেকে তিনি নিজেই ইয়াবার এই চালান ঢাকায় পাঠিয়েছেন। আলাদা মোবাইল নম্বর ব্যবহার করে তিনি নিজেই এর প্রাপক ও প্রেরক ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews