লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার আদিতমারী থানার সারপুকুর ইউনিয়নের ফেন্সিডন আবু বক্কর সিদ্দিক বক্কর পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।এ সময় ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বক্কন সারপুকুর ইউনিয়নের মসুর দৈলজোর বালাপাড়া গ্রামের মৃত ওসমান গনীর ছেলে।
গত ৩ মে তার নিজ বসত বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন,আবু বক্কর সিদ্দিক বক্কর দীর্ঘ দিন ধরে বাড়ীতে ফেনসিডিল বিক্রয় করে আসছে।গত কাল খবর পেয়ে পুলিশের একটি টিম তার বাড়ীতে অভিযান চালায়।এ সময় তার আঘাপাকা দোচালা টিনের ঘরের খাটের নিচ থেকে ৩৫ বোতল বিক্রয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে।তাকে আসামি করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply