1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কৃতিত্ব, কয়েক যুগ অপেক্ষার পর শিশুদের মানুষিক বিকাশে উদ্বোধন করলেন শিশুপার্ক

  • বুধবার, ৩ মে, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কৃতিত্ব, কয়েক যুগ অপেক্ষার পর শিশুদের মানুষিক বিকাশে উদ্বোধন করলেন শিশুপার্ক

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘ কয়েক যুগ পর শিশুদের মানুষিক বিকাশে কালেক্টরেট শিশুপার্কের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

আজ বুধবার (৩ মে) বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন-গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত এই পার্কের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে অনুভূতি প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, শিশুদের মানুষিক বিকাশে দেশের প্রতিটি জেলায় শিশুপার্ক তৈরির অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং সকলের সহযোগিতায় আমরা প্রায় পরিত্যক্ত জায়গায় শিশুপার্কটি তৈরি করতে পেরেছি। আশা করি পার্কে শিশুরা চিত্ত বিনোদনের সাথে বিভিন্ন প্রাণির সাথে এখানে পরিচিত হতে পারবে এবং মানুষিক বিকাশের মাধ্যমে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে ভুমিকা রাখবে।

পর্যায়ক্রমে এই পার্কটির আরো উন্নয়ন করা এবং সংরক্ষণে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। জেলা প্রশাসক বলেন, এই পার্কের মধ্যবর্তী স্থানে একটি সুন্দর বড় ঝরণা, একদিকের প্রবেশ মুখে স্টাচু অব লির্বার্টি, গেরিলা, ড্রাগন, ডায়নাসর, বড় হাতি ছোট হাতি, আমের প্রতিকৃতি, অন্যদিকের প্রবেশ মুখে বিভিন্ন ধরনের পাখি, বাঘ, জিরাপ, ঘোড়া, হরিন, পঙ্খিরাজ, ক্যাঙ্গারু, মোটু-পাতলু, মিকি, খরগোস, ময়ূর, স্পিং, দোলনা, সাইকেল, হাঁস, দোয়েল, কবুতরসহ আরো অংসখ্য প্রাণির প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে সব খেলার ও বসার সামগ্রী।

তিনি আরো বলেন, এই পার্কটিতে শিশুরা এখানে এসে সেইসব প্রাণিদের সম্পর্কে জানতে পারবে, তাদের মানসিক বিকাশও ঘটবে। পার্কে যেকোন একদিকে একটি ক্যান্টিন ও দোকান করা হবে। যাতে বিনোদন প্রেমীরা পার্কে ঘুরতে এসে হালকা খাবারও খেতে পারে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিশুদের মেধা-মনন বিকাশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জে কালেক্টরেট শিশুপার্ক তৈরির জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং এর উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করার কথা ব্যক্ত করেন।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক দেবেন্দ্রনাথ ওরাঁও, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম,

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মজহার আলী প্রামানিকসহ জেলা প্রশাসন ও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews