
এস, এম মুসতাইন, বসুন্দিয়া অফিস : চলতি বর্ষা মৌসুমে এখনো তেমন বৃষ্টি বাদলা না হলেও মাঝে মধ্যে হালকা ছিটেফোঁটা পড়ছে কিছুদিন ধরে। তাতেই মনে হয় না রাস্তা আছে, দেখতে খালের মতো। পানি থৈথৈ করছে নৌকা বেয়ে চলার উপযুক্ত। ছোট্ট সোনামণি তানজির আহমেদ (৪), বায়েজদ (৫), তাসলিমা (৯), ও তাসকিয়া (১১) হাটু পানির ভিতর দিয়ে অতিকষ্টে হাটতে হাটতে পার হচ্ছে রাস্তা।
জানতে চাইলে দুঃখের সাথে কেঁদে কেঁদে বলে রাস্তার দু’পাশে জমির মালিকেরা উচু করে মাটি দিয়ে বেঁধে রেখেছে। এমন অবস্থা বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের তেঘরী বাররা নিত্যানন্দপুর গ্রামের ভিতর কাঁচা রাস্তা ফরির বাড়ির সামনে। চলাচলে বেহাল দশা ভোগান্তিতে প্রায় শতাধিক পরিবার।
আশপাশের মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন, গত তিন-চার বছর ধরে এ সমস্যায় জর্জরিত। রাস্তার দু’পাশে জমির মালিকগন মাটি উচু করে বেধে রাখায় এখন খালে পরিনত।
কথা হয় মোঃ মোন্তাজ আলী ফকির, মোঃ আজগার আলী মোল্যা, মোঃ আজাহের আলী সরদার, মোঃ বিপ্লব সরদার, মোঃ শিমুল হোসেন সরদার এর সাথে সাংবাদিকদের বলেন, রাস্তাটি দিয়ে তেঘরী, বাররা, নিত্যানন্দপুর, বারভাগ আফরা বাসী চলাচল করলেও গত কয়েকবছর তা আর হচ্ছে না সারা বছর কাঁদা পানিতে পরিপূর্ণ।
তাছাড়া স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা অনেক কষ্টে বর্ষা মৌসুমে যাতায়াত করতে হয়। জরুরি অসুস্থ রোগীদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দুষ্কর। কষ্টের সাথে আরো বলেন গত বোরো মৌসুমে এ রাস্তা দিয়ে ধান উঠানোও সম্ভব হয়নি। কথা হয় স্থানীয় ইউপি সদস্য মোঃ রেজাউল ইসলাম খন্দকারের সাথে, তিনি বলেন, রাস্তাটির হাল দেখেছেন।
এনিয়ে গত কয়েকমাস পূর্বে ইউনিয়নের কর্মসূচির মানুষ দিয়ে কাজ করানোর চেষ্টা করলেও আশপাশের মানুষের জন্য সম্ভব হয়নি। কথা হয় জামদিয়া ইউপি চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত এর সাথে তিনি বলেন, এ রাস্তার দুপাশে বসবাসকারিরাই সমাধানে এগোতে পারে। আমার সহযোগিতা প্রয়োজন হলে আমি জনস্বার্থে পাশে থাকার প্রত্যাশাও ব্যক্ত করেন।
Leave a Reply