1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের মিটুল রাবি’র ভর্তি পরীক্ষায় “সি” ইউনিটে প্রথম স্থান

  • বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩১১ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের দরিদ্র পরিবারের সন্তান মিটুল। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘সি’ ইউনিটের ভর্তির পরীক্ষার সমন্বয়ক এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. সাহেদ জামান ২৩ হাজার ৯৯৫ জন ভর্তিচ্ছু মনোনীত করে এ ফল প্রকাশ করেন।

মিটুল উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী (নামোটোলা) গ্ৰামের আব্দুল করিমের ছেলে।
জানতে চাইলে মিটুল বলেন, প্রতিনিয়ত জীবনের সঙ্গে যুদ্ধ করে পড়ালেখা করেছি। অনেক ইচ্ছে ছিল রাজশাহী বিশ্ববিদ্যলয়ে পড়ালেখা করার। এই ইচ্ছে আমার পূরণ হয়েছে। তাতে আমি খুব আনন্দিত। এ আনন্দের কথা ভাষায় প্রকাশ করার মত না।

তিনি আরও বলেন, আমি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ১০৩০, বুয়েটে -১৪৮৪, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছি। আমার লক্ষ্য ছিলো‌ ইঞ্জিনিয়ার হওয়ায় কিন্তু সাবজেক্ট মনের মতো না হওয়ায় এখন ডাক্তারি পড়বো বলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। ছেলের এমন ভালো ফলাফল হওয়ার প্রতিক্রিয়া জানতে মিটুলের বাবা আব্দুল করিম এর কাছে জানতে চাইলে।

তিনি বলেন, আমার ছেলেটা ছোট থেকেই খুব মেধাবী। তাকে লেখাপড়ার জন্য কখনো বলতে হয়নি। আমার ৪ ছেলে ও ১ মেয়ে। তার মধ্যে মিটুল তৃতীয়। তিনি আরও বলেন,আমি মুর্খসূর্খ মানুষ। তাই অন্য সন্তানদের তেমন লেখাপড়া করাতে পারিনি। এখন শুধু স্বপ্ন দেখি মিটুল বড় হয়ে একটা চাকরি করে সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে। নয়াদিয়াড়ী হাজী ইয়াকুব আলী মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলী বলেন, মিটুল ছোট থেকে ভালো ছাত্র ছিল।

এছাড়াও তার পরিবারের লোকজনও বলতো বাড়িতে সব সময় লেখাপড়া করে মিটুল। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার “সি” ইউনিটে প্রথম হওয়া আমরাও আনন্দিত। মিটুল স্থানীয়, ২০১৯ সালে নয়াদিয়াড়ী হাজী ইয়াকুব আলী মন্ডল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২১ সালে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্ৰী কলেজ থেকে এইচএসসি তে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews