ফয়সাল আজম অপু,
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিরুদ্ধে।
“অভিযানের নামে চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশের রমরমা বাণিজ্য” শিরোনামে একটি ফেইসবুক স্ট্যাটাস এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন সদর মডেল থানার ওসি মো: সাজ্জাদ হোসেন।
ঐ স্ট্যাটাস এর সাথে সংযুক্ত ছবির ক্যাপশনে লিখা ছিলো চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসির বিরুদ্ধে হয়রানি ও গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো: সাজ্জাদ হোসেন তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন,

উদ্দেশ্য প্রণোদিত এবং অসৎ উদ্দেশ্যে একদম নতুন একটি ফেইসবুক আইডি থেকে এই স্ট্যাটাস দেয়া হয়েছে । এটি একটি মিথ্যাচার। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ নিষ্ঠা ও সততার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছে।
আইন শৃঙ্খলা বিনষ্টকারী, সন্ত্রাসবাদ ও যে কোন অপরাধের বিরুদ্ধে আমাদের অনড় অবস্থান দেখে কোন অপরাধী ব্যক্তি বা চক্র এমনটি করতে পারে। আমরা সেটি সনাক্ত করার চেষ্টা করছি।
নিরাপত্তা প্রগতি বাংলাদেশ পুলিশ সদর মডেল থানা, চাঁপাইনবাবগঞ্জ।

Leave a Reply